এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বাউফলে সড়ক দুর্ঘটনায় শশুর নিহত, পুত্রবধূ আহত

    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০৫:৩২ পিএম
    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০৫:৩২ পিএম

    বাউফলে সড়ক দুর্ঘটনায় শশুর নিহত, পুত্রবধূ আহত

    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০৫:৩২ পিএম

    পটুয়াখালীর বাউফল উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে সেলিম সরদার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। সময় গুরুতর আহত মাহফুজা বেগম (৩২) নামে এক গৃহবধূ। 

    বুধবার (১০ জুলাই) বেলা ১১টার দিকে বগা-কালাইয়া সড়কের ফায়ারসার্ভিস ষ্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

    সেলিম সরদার ও গৃহবধূ মহফুজা সম্পর্কে শশুর ও পুত্রবধূ। এরা উপজেলার দাসপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামের বাসিন্দা। 

    নিহতের স্বজনেরা জানান, বুধবার বেলা ১১টার দিকে পুত্রবধূ মাহফুজা বেগমের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রওনা হন শশুর সেলিম সরদার। অটোরিকশায় যাওয়ার পথে ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এসময় উভয়ই আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধ সেলিম সরদারের মৃত্যু হয়। 

    উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা  প্রশান্ত কুমার সাহা জানান, সড়ক দুর্ঘটনায় তারা ২ জন গুরুতর আহত হয়। নিহত সেলিম সরদারের মাথায় গুরুতর জখম হয়। তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরজন মাহফুজা বেগমের হাতে ও পায়ে গুরুতর জখম হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, অটোরিকশা দুইটি আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…