এইমাত্র
  • যশোর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে পকেট ভরছে দালাল!
  • যশোরে ফার্মেসি মালিক অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • লোহাগাড়ার আধুনগর সাব-রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
  • ইবিতে ‘ইসলামিক ফাউন্ডেশন কর্নার’ উদ্বোধন
  • দেলদুয়ারে মাটিখেকোদের দৌরাত্ম্য, উর্বরতা হারাচ্ছে কৃষিজমি
  • ঈশ্বরদীতে মাদকের বিরুদ্ধে যুবকের ব্যতিক্রমী উদ্যোগ
  • বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
  • নাগরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে দুই মসজিদে ‘মুর্দা মশারী’ বিতরণ
  • কটিয়াদীতে ফাল্গুনেও ঘন কুয়াশা
  • উখিয়ায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    বিনোদন

    শাকিবকে কাছে পেয়ে মুগ্ধ অভিনেত্রী সৌমিতৃষা

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০২:০৯ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০২:০৯ পিএম

    শাকিবকে কাছে পেয়ে মুগ্ধ অভিনেত্রী সৌমিতৃষা

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০২:০৯ পিএম

    একজন ঢালিউডের কিং শাকিব খান, আরেকজন পশ্চিমবঙ্গের ছোট পর্দার অভিনেত্রী আদরের মিঠাইরানি। মিঠাই সিরিয়ালের সুবাদে সৌমিতৃষা কুণ্ডুর জনপ্রিয়তা আকাশছোঁয়া। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে এখন বড় পর্দায় পা রেখেছেন তিনি। এই অভিনেত্রীর অভিষেক ছবি ছিল সুপারস্টার দেবের বিপরীতে। এবার শাকিব খানের পাশে দেখা গেল এই টলি সুন্দরীকে। 


    গত সোমবার রাতে সেজেছিল কলকাতা। শহরের এক সাত তারকা হোটেলে বসেছিল চাঁদের হাট। যেখানে অংশ নিতে বরবাদের শুটিং ছেড়ে মুম্বাই থেকে কলকাতা উড়ে আসেন সুপারস্টার শাকিব খান। 


    উপলক্ষ্য ছিল, এসকে মুভিজের একসঙ্গে ১৮টি সিনেমা ঘোষণার অনুষ্ঠানে অংশ নেও। যার অন্যতম শাকিব খানের ‘দরদ’। দুলু মিঁয়া হয়ে আগামী ১৫ নভেম্বর রুপালি পর্দায় ধরা দেবেন শাকিব, সেখানে তার নায়িকা বলিউডের সোনাল চৌহান। 


    তবে সোমবার শাকিবের পাশে পাওয়া গেল সৌমিতৃষাকে। কালো স্লিভলেস টপ, শিমারি জ্যকেট আর শর্টসে নিজেকে মেলে ধরলেন মিঠাইরানি।


    অনুষ্ঠানের ফাঁকে জমল দুজনের আড্ডা, ক্যামেরার সামনে দুজনের রসায়ন দেখেই স্পষ্ট এটা তাদের প্রথম আলাপ নয়। শাকিব-সৌমিতৃষা কি খুব শিগগির পর্দায় জুটি বাঁধবে? প্রশ্ন ছুড়তে দেরি করেনি সংবাদমাধ্যম।


    শাকিবে মুগ্ধ হয়েছেন ওপার বাংলার অভিনেত্রী। তিনি বলেন, ‘খুব ভালো লাগল কথা বলে। আমাদের এখানকার সুপারস্টাররা, দেবদা, জিৎদা যতটা আন্তরিক, শাকিব খানও ঠিক ততটাই আন্তরিক।’


    সৌমিতৃষাকে নাকি শাকিব স্পষ্ট বলেছেন, ‘এখানকার অনেক অভিনেত্রীকেই ওপার বাংলার মানুষ অনেক পছন্দ করেন। নিশ্চয় আমরা একসঙ্গে কাজ করব’।


    শাকিব কি তার পূর্ব পরিচিত? প্রশ্ন শুনে সৌমিতৃষা বলেলন, ‘হ্য়াঁ, ওই আর কী! সেরকমভাবে নয়। তবে খুব আন্তরিক মানুষ। তাই তো আমরা গর্ব করে বলি আমরা বাঙালি’।


    শাকিবের সঙ্গে ভবিষ্যতে কোনও প্রজেক্টে জুটি বাঁধবেন কি না, সে বিষয়ে এখনই স্পষ্ট করে কিছু বললেন না। অভিনেত্রীর কথায়, ‘প্ল্যান করে তো জীবনে কিছু হয় না। আশা করতে পারি, যেটা জীবনে তোমার প্রাপ্য় সেটা হবেই’।


    এদিনের অনুষ্ঠানের মধ্যমণি হয়ে থাকলেন শাকিব। তাকে কলকাতায় স্বাগত জানিয়ে বুকে জড়ালেন সৃজিত মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো পরিচালকরা। দরদ পরিচালক অনন্য মামুনের সঙ্গে এদিন মঞ্চ ভাগ করে নেন শাকিব।


    তিনি স্পষ্ট বলেন, ‘এখানে বসে অনেক চমৎকার চমৎকার ছবির টিজার দেখলাম, আমি খুব নার্ভাস ছিলাম দরদের টিজার দেখাতে এত ছবির সামনে। লন্ডনের সব চমৎকার সেটে তৈরি ছবি….আমাদের দরদে কিন্তু এত আয়োজন নেই। তবে ছবিটা খুব দরদ দিয়ে বানিয়েছি’।


    এদিন এপার-ওপারকে মিলিয়ে দিলেন শাকিব খান। দুই বাংলা যাতে একসঙ্গে আরও কাজ করে সেই ইচ্ছে প্রকাশ করলেন বাংলাদেশি সুপারস্টার।


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…