এইমাত্র
  • ৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে মার্কিন রণতরী: আইআরজিসি
  • কাতারের সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা
  • চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার
  • এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
  • ইরানে প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের
  • মক্কা ও মদিনা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের
  • যশোর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে পকেট ভরছে দালাল!
  • যশোরে ফার্মেসি মালিক অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • লোহাগাড়ার আধুনগর সাব-রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
  • ইবিতে ‘ইসলামিক ফাউন্ডেশন কর্নার’ উদ্বোধন
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    জাতীয়

    পিলখানা হত্যা মামলার ফের তদন্ত চায় ভুক্তভোগীদের পরিবার

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৫ পিএম

    পিলখানা হত্যা মামলার ফের তদন্ত চায় ভুক্তভোগীদের পরিবার

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৫ পিএম

    পিলখানা হত্যাকাণ্ড মামলার পুনঃতদন্ত এবং জেলখানায় বন্দি নিরপরাধ বিডিআর সদস্যদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে ভুক্তভোগীদের পরিবার। 


    শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে কারা নির্যাতিত বিডিআর পরিবারের পক্ষে সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।


    ভুক্তভোগী পরিবারের সদস্যরা দাবি করেন, পিলখানায় কোনো বিদ্রোহ হয়নি বরং পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। বিডিআর জওয়ানদের চাকরি থাকাকালীন প্রচলিত আইনে গ্রেফতার করা বা মামলা দেওয়ার কোন বিধান নাই কারণ বিডিআরের নিজস্ব আইন আছে।

    এছাড়া বিডিআর আধা সামরিক বাহিনী তাই হত্যা মামলায় যেসব রায় প্রদান করা হয়েছে তার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন থেকে যায়।


     এসময় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ৮ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো_


    ১.স্বৈরশাসক শেখ হাসিনার প্রহসনমূলক সব মামলা ও রায় বাতিল করতে হবে


    ২. ১৬ বছর যাবৎ কারাগারে থাকা নির্দোষ সব বিডিআর সদস্যদের কারামুক্তি


    ৩. হাইকোর্টের রিট অনুযায়ী দ্রুত পুনঃতদন্ত শুরু করা


    ৪.নিরীহ বিডিআরদের রিমান্ডে নির্যাতনের ফলে মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করে দোষীদের শাস্তি প্রদান করা


    ৫.সব বিডিআর সদস্যদের (আনুমানিক ১৮৫২০ জন) চাকরিতে পুনর্বহাল করা।


    ৬.সব সেনা শহীদ, বিডিআর শহীদ ও ক্ষতিগ্রস্ত সব বিডিআর পরিবারকে ক্ষতিপূরণ (বেতন,ভাতা ও পেনশন) ও পুনর্বাসন করা


    ৭.ঐতিহ্যবাহী বাংলাদেশ রাইফেলস নাম পুনঃস্থাপন করা


    ৮.২৫ ও ২৬ ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস ঘোষণা করা


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…