এইমাত্র
  • যশোর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে পকেট ভরছে দালাল!
  • যশোরে ফার্মেসি মালিক অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • লোহাগাড়ার আধুনগর সাব-রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
  • ইবিতে ‘ইসলামিক ফাউন্ডেশন কর্নার’ উদ্বোধন
  • দেলদুয়ারে মাটিখেকোদের দৌরাত্ম্য, উর্বরতা হারাচ্ছে কৃষিজমি
  • ঈশ্বরদীতে মাদকের বিরুদ্ধে যুবকের ব্যতিক্রমী উদ্যোগ
  • বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
  • নাগরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে দুই মসজিদে ‘মুর্দা মশারী’ বিতরণ
  • কটিয়াদীতে ফাল্গুনেও ঘন কুয়াশা
  • উখিয়ায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    ফুলবাড়ীতে লাইসেন্স না থাকায় ৫ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৯ পিএম
    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৯ পিএম

    ফুলবাড়ীতে লাইসেন্স না থাকায় ৫ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৯ পিএম

    কুড়িগ্রামের ফুলবাড়ীতে লাইসেন্স না থাকায় পাঁচটি ইটভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে বুলড্রোজার দিয়ে ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন ওপরিবেশ অধিদপ্তর।

    বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরসহ যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অভিযোগে পাঁচটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে ভেঙে গুড়িয়ে দেয়া হয়। 

    ভেঙে দেয়া ইটভাটা গুলো হচ্ছে, উপজেলার কাশিপুর ইউনিয়নে অবস্থিত এমএসএইচ ব্রিকস, ডাব্লিউএএইচ ব্রিকস ও কেবি ব্রিকস। বড়ভিটা ইউনিয়নে অবস্থিত এমএবি ব্রিকস এবং শিমুলবাড়ী ইউনিয়নে অবস্থিত জেএমএস ব্রিকস। 

    জানা যায়, উল্লিখিত পাঁচটি ইটভাটা পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল। নির্দিষ্ট কিছু নিয়মনীতি মেনে বাংলাদেশে ইটভাটা পরিচালনা করার বিধান থাকলেও এসকল ভাটা মালিক নিয়মনীতির তোয়াক্কা না করে সম্পুর্ণ অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছে। ফলে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহনের মাধ্যমে ভাটার কার্যক্রম বন্ধ করে দিয়ে ভাটা ভেঙে গুড়িয়ে দেয়। 

    অভিযান পরিচালনার সময় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম, কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের সদস্য ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

    প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম জানান, এর আগে ইটভাটা গুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছিল। কিন্তু তারপরও তারা কার্যক্রম বন্ধ করেনি। বৃহস্পতিবার  উপজেলা প্রশাসন ও কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরসহ যৌথ অভিযান চালিয়ে অবৈধ পাঁচটি ইটভাটা বন্ধ করে ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…