এইমাত্র
  • আজ ঐতিহাসিক বদর দিবস
  • ক্ষমতায় না আসতে পেরে পাগলামি করছে একটি দল: আনিসুর রহমান তালুকদার
  • ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
  • যুদ্ধের মধ্যেই ভূমিকম্পে ফের কাঁপল ইরান
  • যানজট কমাতে টাঙ্গাইল শহরে প্রতিমন্ত্রী টুকুর স্বেচ্ছাসেবক টিম
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ
  • নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত
  • আজ ঐতিহাসিক ৭ মার্চ
  • পাগলা মসজিদের নিলামে গরু কিনে টাকা দেননি বিএনপি নেতা জীবন
  • আনোয়ারায় সড়কে অটোরিকশার যত্রতত্র সারি, যানজটে দুর্ভোগ
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    শিক্ষাঙ্গন

    মানসম্মত খাবারের দাবি জানিয়ে অধ্যক্ষ বরাবর ঢাকা ছাত্রদলের স্মারকলিপি প্রদান

    মো. ইমরান হোসাইন, ঢাকা কলেজ প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৫, ১১:১৬ পিএম
    মো. ইমরান হোসাইন, ঢাকা কলেজ প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৫, ১১:১৬ পিএম

    মানসম্মত খাবারের দাবি জানিয়ে অধ্যক্ষ বরাবর ঢাকা ছাত্রদলের স্মারকলিপি প্রদান

    মো. ইমরান হোসাইন, ঢাকা কলেজ প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৫, ১১:১৬ পিএম

    রমজান মাসে হলের খাবারের মানোন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছে ঢাকা কলেজ ছাত্রদল।

    বৃহস্পতিবার (৬ মার্চ) বিকাল ২টার দিকে ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এ ইলিয়াসের হাতে স্মারকলিপি তুলে দেন নেতাকর্মীরা।

    এতে বলা হয়, ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা পবিত্র রমজান মাসে রোজা পালন করছে। রোজার সময় স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার পাওয়া অত্যন্ত পুরুত্বপূর্ণ। তবে দুঃখের বিষয়, হলের বর্তমান খাবারের মান নিম্নমানের, যা শিক্ষার্থীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

    আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা কলেজ শাখার পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি যে, রমজান মাসে শিক্ষার্থীদের জন্য খাবারের মান উন্নত করতে জরুরি পদক্ষেপ নেওয়া হোক।

    জাতীয়তাবাদী ছাত্রদলের দাবিগুলো হলো:

    ১. খাবারের মান ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার জন্য নিয়মিত পরিদর্শন চালু করা।
    ২. মেনুতে বৈচিত্র্য আনা ও পুষ্টির মান বজায় রাখা।
    ৩ . রান্নাঘর ও খাবার পরিবেশনের শৃঙ্খলা নিশ্চিত করা।
    ৪. শিক্ষার্থীদের মতামত গ্রহণ করে প্রয়োজনীয় পরিবর্তন আনা।
    ৫. রোজাদার শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী খাবারের পরিমাণ বাড়ানো হোক।
    ৬. কলেজ প্রশাসনের পক্ষ থেকে খাবারের মান পর্যবেক্ষণ ও মনিটরিং করার ব্যবস্থা নেওয়া হোক। মনিটরিং কমিটির সাথে হল প্রতিনিধি শিক্ষার্থীদের সংযুক্ত করা হউক।
    ৭. কলেজ ক্যাম্পাসে অবস্থিত হোটেলগুলাতে খাবারের দাম নিয়ন্ত্রণে রাখা হউক।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…