এইমাত্র
  • নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে : মির্জা ফখরুল
  • উত্তরবঙ্গকে সৎ ভাই করে রাখা হয়েছে: জামায়াত আমির
  • ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
  • বিপিএলের পর্দা নামছে আজ, শেষ হাসি হাসবে কারা?
  • সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই
  • লক্ষ্মীপুরে বিদেশী অস্ত্রসহ যুবক গ্রেফতার
  • ‎খাগড়াছড়িতে পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৪
  • টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে মাদক ও বিস্ফোরকসহ আটক ৩৫
  • শিশু নির্যাতনের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেপ্তার
  • আজ শুক্রবার, ১০ মাঘ, ১৪৩২ | ২৩ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বেনাপোলে শহিদ আব্দুল্লাহর পরিবারের মাঝে তারেক রহমানের ঈদ উপহার

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১০:৪৪ পিএম
    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১০:৪৪ পিএম

    বেনাপোলে শহিদ আব্দুল্লাহর পরিবারের মাঝে তারেক রহমানের ঈদ উপহার

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১০:৪৪ পিএম

    ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহিদ পরিবারকে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও তারেক রহমানের পক্ষ থেকে বেনাপোলের শহীদ আব্দুল্লাহর পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।

    মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে যশোরের শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির এবং সাধারন সম্পাদক আলহাজ্ব নূরুজ্জামান লিটন শহীদ আব্দুল্লাহর গ্রামের বাড়ি বড় আঁচড়ায় তার বাবা আব্দুল জব্বার ও মাতা মোসাঃ মাবিয়া খাতুনের হাতে এ উপহার পৌঁছে দেন। একইসঙ্গে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিবারের সদস্যদের তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তাও পৌঁছে দেওয়া হয়। 

    এ সময় শার্শা উপজেলা বিএনপির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডা: মো নাসিম জামান রিফাত এবং বেনাপোল পৌর বিএনপির সাধারন সম্পাদক আবু তাহের ভারত সহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

    ঈদ উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে শহীদ আব্দুল্লাহর পিতা আব্দুল জব্বার বলেন, ‘আমার সন্তান ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী কলেজে লেখা পড়া করতো। আশা ছিল ছেলে লেখাপড়া শেষ করে একটা চাকরী করে আমাদের শেষ বয়সে দেখাশোনা করবে। সে আশা পূরন হলোনা। তাঁর মৃত্যুর পর আমাদের সংসারে উপার্জনক্ষম আর কেউ নেই। বর্তমানে তিন সন্তান নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছি। আমি সরকারের কাছে আর্থিক সহায়তার পাশাপাশি সন্তান হত্যার ন্যায়বিচার চাই। 

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…