এইমাত্র
  • কটিয়াদীতে ফাল্গুনে ঘন কুয়াশা, বিপাকে জনজীবন
  • উখিয়ায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ
  • কুয়েতে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা
  • প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিলবোর্ড-ব্যানার অপসারণের নির্দেশ
  • দেশে কতদিনের জ্বালানি মজুত রয়েছে, জানালেন বিপিসি চেয়ারম্যান
  • ইরানের বিরুদ্ধে আরও বড় হামলার ইঙ্গিত ট্রাম্পের
  • মসজিদুল হারামে মুসল্লিদের জন্য মোবাইল চার্জিং স্টেশন চালু
  • মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায় আসছেন আজ
  • জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল
  • সংঘাত বন্ধের আহ্বান ইইউ প্রধান ও চীনের
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    বরিশালে দম্পতির লাশ উদ্ধারের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১০:৪৫ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১০:৪৫ পিএম

    বরিশালে দম্পতির লাশ উদ্ধারের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১০:৪৫ পিএম

    বরিশালে স্ত্রী লামিয়া ও তার স্বামী অটোচালক রাহাতের মৃত্যুর ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।  


    মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে বরিশাল সদর উপজেলায় চরকাউয়া  ইউনিয়নে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্টিত হয়।


    বিক্ষুব্ধরা জানান, এক বছর পূর্বে পারিবারিকভাবে রাহাত ও লামিয়ার বিয়ে হয়। তাদের মধ্যে কোন ধরনের দ্বন্দ্ব ছিল না। তবে শ্বশুড়-শাশুড়ির সাথে লামিয়ার দ্বন্দ্ব লেগেই থাকতো। এ কারনে লামিয়ার উপর শ্বশুড়-শাশুড়ি নির্যাতন চালাতো। এমনকি তারা দুইজনই হাত তুলতো বলে অভিযোগ পাওয়া গেছে। এসব বিষয় নিয়ে সালিশী হলেও শ্বশুড়-শাশুড়ি কারনে-অকারনে তাদের নির্যাতন চালিয়ে আসছিল। পিতামাতা হওয়ায় রাহাতও তাদের কিছু বলতে পারতো না। সকলের ধারনা এসব বিষয় নিয়ে দ্বন্দ্বের জের ধরে রাহাত তার স্ত্রীকে হত্যা করা হয়েছে।


     এ সময় দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। 


    এর আগে ১৪ এপ্রিল সকালে নিজ কক্ষের দরজা না খোলায় গ্রামবাসী এসে দরজা ভেঙ্গে বিছানার উপর লামিয়া এবং ফ্যানের সাথে রাহাতের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় প্রতিবেশিরা। পরে সেই দিন দুপুরে নিহতদের লাশ উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।


    বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, পারিবারিক বিরোধীদের জের ধরেই এমন ঘটনাটি ঘটেছে। তবে তদন্ত ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


    তিনি আরও বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কোন অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ পেলে ময়না তদন্তের রিপোর্ট ও তদন্তের ভিত্তিতে দোষীদের আইনের আওতায় আনা হবে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…