এইমাত্র
  • ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে মার্কিন রণতরী: আইআরজিসি
  • কাতারের সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা
  • চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার
  • এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
  • ইরানে প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের
  • মক্কা ও মদিনা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের
  • যশোর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে পকেট ভরছে দালাল!
  • যশোরে ফার্মেসি মালিক অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • আজ বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    আইন-আদালত

    কাঠগড়ায় রুপার মাথায় হাত বুলালেন কামরুল

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৩:৩২ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৩:৩২ পিএম

    কাঠগড়ায় রুপার মাথায় হাত বুলালেন কামরুল

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৩:৩২ পিএম

    আদালতে শুনানির সময় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিক ফারজানা রুপার মাথায় আলতো করে কয়েকবার হাত বুলিয়ে দেন। এরপর কিছুক্ষণ তারা কথাও বলেন।


    আওয়ামী লীগ সরকার পতনের পর সাংবাদিক দম্পতি ফারজানা রুপা ও তার স্বামী সাংবাদিক শাকিল আহমেদ গ্রেপ্তার হন । তারা দুজনই কাশিমপুর কারাগারে রয়েছেন। একই কারাগারে থাকলেও নারী ও পুরুষের ভবন আলাদা হওয়ায় দীর্ঘদিন দেখা হয়নি তাদের।


    আজ বুধবার (১৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে তাদের দুজনকে বিভিন্ন মন্ত্রী-এমপির সঙ্গে রিমান্ড ও গ্রেপ্তার শুনানির জন্য তোলা হয়। 


    এদিন কাঠগড়ায় এসেই দেখা হয় রুপা-শাকিলের। দীর্ঘদিন পর সাক্ষাৎ তাদের। শাকিলের গায়ে ধূসর কালো রঙের একটি টিশার্ট পরা ছিল। এ দম্পতি শুনানির দিকে খেয়াল না দিয়ে দুজনে হাত ধরে কাঠগড়ার এক পাশে কথা বলতে থাকেন।


    বেশ কয়েক মিনিট এ দম্পতি নিজেদের ভিতর গল্প করতে থাকেন। এর মাঝে তাদের গল্পের ভিতর ঢোকেন একাত্তর টিভির সিইও মোজাম্মেল হক বাবু। বাবুও বেশ কয়েক মিনিট ধরে রুপার সঙ্গে কথা বলতে থাকেন। এর কিছুক্ষণ পরই রুপা এগিয়ে যান সাবেক মন্ত্রী কামরুল ইসলামের দিকে। কামরুল রুপার মাথায় আলতো করে কয়েকবার হাত বুলিয়ে দেন। এরপর কিছুক্ষণ তারা কথাও বলেন।


    এদিকে শুনানি শেষে বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার কুতুবখালী এলাকায় ইমরান হাসান হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখান আদালত। 


    এছাড়া একই থানাধীন দনিয়া এলাকায় মাদ্রাসা শিক্ষার্থী হত্যা মামলায় ফারজানা রুপা ও শাকিল আহমেদকে গ্রেপ্তার দেখানো হয়। পরে শুনানি শেষে তাদের হাজতখানায়, পরে কারাগারে নিয়ে যাওয়া হয়।


    গত বছরের ২১ আগস্ট ফারজানা রুপা ও শাকিল আহমেদকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে পুলিশ।


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…