এইমাত্র
  • ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
  • খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত
  • যুদ্ধে ৫শ মার্কিন সেনা নিহত, দাবি ইরানের
  • সব ইরানি ড্রোন ঠেকানো সম্ভব না, মার্কিন কর্মকর্তার সরল স্বীকারোক্তি
  • নড়াইলে সড়ক দুর্ঘটনায় সাবেক বিজিবি সদস্য নিহত
  • হরমুজ প্রণালীতে ২০ হাজার নাবিক আটকা পড়েছেন: জাতিসংঘ
  • বাজিতপুরে টিসিবির পঁচা ও দুর্গন্ধযুক্ত চাল সরবরাহের অভিযোগ
  • বাবা হারালেন আমজনতার দলের মহাসচিব তারেক রহমান
  • পৌরবাসীর উন্নয়নকে পাশ কাটিয়ে পৌর প্রশাসকের বাগান বিলাস!
  • সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি গৌরনদী উপজেলা কার্যালয়ে
  • আজ বৃহস্পতিবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    তথ্য-প্রযুক্তি

    ডাক ও টেলিযোগাযোগ খাতের দুর্নীতি অনুসন্ধানে টাস্কফোর্স গঠন

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৮:০০ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৮:০০ পিএম

    ডাক ও টেলিযোগাযোগ খাতের দুর্নীতি অনুসন্ধানে টাস্কফোর্স গঠন

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৮:০০ পিএম
    ছবি: সংগৃহীত

    ডাক ও টেলিযোগাযোগ খাতে বিগত ১৫ বছরের দুর্নীতি ও অনিয়ম বিষয়ে শ্বেতপত্র প্রকাশের লক্ষ্যে টাস্কফোর্স গঠন করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

    রবিবার (২০ এপ্রিল) উপসচিব মামুনুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    সদ্য গঠিত টাস্কফোর্সে আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইইই বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসানকে। এতে সদস্য হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের অধ্যাপক ড. মোসাব্বের উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ ড. নিয়াজ আসাদুল্লাহ, বুয়েটের ইইই বিভাগের অধ্যাপক ড. লুতফা আক্তার, টেলিযোগাযোগ বিশেষজ্ঞ এখলাস উদ্দিন আহমেদ ও প্রযুক্তিবিদ ফিদা হক। টাস্কফোর্সের গবেষণা সহকারী হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আজহার উদ্দিন।

    টাস্কফোর্সের কার্যপরিধি হিসেবে বলা হয়, ডা ও টেলিযোগাযোগ খাতের জনবল ও পরামর্শক নিয়োগ এবং পদোন্নতিতে দুর্নীতি ও অনিয়ম পর্যালোচনা করা, পলিসিগত বৈষম্য ও অনিয়ম পর্যালোচনা করা, বিভিন্ন খাতের প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন সংক্রান্ত অনিয়ম ও দুর্নীতি পর্যালোচনা করা।

    এ ছাড়াও এই টাস্কফোর্স ডাক ও টেলিযোগাযোগ খাতের লাইসেন্স রেজিম ব্যবস্থাপনায় অনিয়ম পর্যালোচনা করবে। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা তহবিল ব্যবস্থাপনায় অনিয়ম পর্যালোচনা করবে।

     এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…