এইমাত্র
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • আজ শনিবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    বিনোদন

    দেশের বাইরেও শাকিব খানের প্রতিদ্বন্দ্বী সিয়াম আহমেদ

    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৪:৫০ পিএম
    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৪:৫০ পিএম

    দেশের বাইরেও শাকিব খানের প্রতিদ্বন্দ্বী সিয়াম আহমেদ

    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৪:৫০ পিএম

    ঈদুল ফিতরে মুক্তির পর থেকে দেশের সিনেমা হলে রমরমা ব্যবসা করছে শাকিব খান অভিনীত সিনেমা 'বরবাদ'। ইতিমধ্যে এটি অন্তর্জাতিক অঙ্গনেও মুক্তি পেয়েছে। মার্কিন মুল্লুক ছাড়াও কানাডা ও ইতালির দর্শকরা সিনেমাটি দেখতে পাচ্ছেন। এবার সেই প্রতিযোগিতায় শামিল হচ্ছে আরও একটি বাংলাদেশি ছবি। আগামী ২৫ এপ্রিল থেকে আমেরিকা, কানাডা ও যুক্তরাজ্যের প্রবাসীরা দেখতে পাবেন সিয়াম আহমেদ অভিনীত 'জংলি'।     


    বিদেশের মাটিতে জংলি মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির আন্তর্জাতিক পরিবেশক সজিব সপ্তক। থিয়েটারের একটি তালিকাও শেয়ার করেছেন তিনি। কানাডার ৫টি, আমেরিকার ২৮টি ও যুক্তরাজ্যের ৭টি থিয়েটারে মুক্তি পেতে যাচ্ছে ভালোবাসা ও আবেগ মেশানো গল্পের চলচ্চিত্র জংলি। সব মিলিয়ে, বিদেশের ৪০টি হলে মুক্তি পাচ্ছে এটি।


    সজিব সপ্তক বলেন, 'বেশ আগে থেকেই আমেরিকা, কানাডা ও যুক্তরাজ্যে ছবিটির প্রচারণা শুরু হয়েছে। দর্শকের মাঝেও আগ্রহ তৈরি হয়েছে। আমার মনে হয় ছবিটি এখান থেকে বেশ বড় অঙ্কের আয় করতে পারবে।'


    সিনেমাটির নির্মাতা এম রাহিম বলেন, "বিদেশের মাটিতে একসঙ্গে ৪০টি হলে মুক্তি পেতে যাচ্ছে আমাদের ছবি। এটা অনেক বড় ব্যাপার। বিদেশে বাংলা ছবির একটা বাজার তৈরি হয়েছে আগেই। 'জংলি' সেই বাজারকে আরো প্রসারিত করবে বলে আমার বিশ্বাস।"


    প্রসঙ্গত, জংলি চলচ্চিত্রে সিয়াম আহমেদের বিপরীতে জুটি বেঁধেছেন শবনম বুবলী। বিশেষ একটি চরিত্রে রয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি। বিভিন্ন চরিত্রে আরও রয়েছেন রাশেদ মামুন অপু, সোহেল খান, নৈঋতা হাসিন রৌদ্রময়ী, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, সুব্রত প্রমুখ।


    অন্যদিকে, বরবাদ চলচ্চিত্রে ঢালিউড সুপারস্টার শাকিবের নায়িকা টলিউডের ইধিকা পাল। আরও রয়েছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য, মানব সাচদেব প্রমুখ। একটি আইটেম গানে দেখা যাবে টলিউডের নুসরাত জাহানকে। পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক হিসেবে রয়েছে এপি এন্টারটেইনমেন্ট।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…