এইমাত্র
  • যশোরে ফার্মেসি মালিক অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • লোহাগাড়ার আধুনগর সাব-রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
  • ইবিতে ‘ইসলামিক ফাউন্ডেশন কর্নার’ উদ্বোধন
  • দেলদুয়ারে মাটিখেকোদের দৌরাত্ম্য, উর্বরতা হারাচ্ছে কৃষিজমি
  • ঈশ্বরদীতে মাদকের বিরুদ্ধে যুবকের ব্যতিক্রমী উদ্যোগ
  • বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
  • নাগরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে দুই মসজিদে ‘মুর্দা মশারী’ বিতরণ
  • কটিয়াদীতে ফাল্গুনেও ঘন কুয়াশা
  • উখিয়ায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ
  • কুয়েতে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    সন্তানের মৃত্যুর ‘শোক ভুলতে’ প্রতিবেশীর বাচ্চা চুরি

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৮ নভেম্বর ২০২৫, ১২:০৭ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৮ নভেম্বর ২০২৫, ১২:০৭ এএম

    সন্তানের মৃত্যুর ‘শোক ভুলতে’ প্রতিবেশীর বাচ্চা চুরি

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৮ নভেম্বর ২০২৫, ১২:০৭ এএম

    কুমিল্লার লাকসাম থেকে অপহৃত হওয়া দুই মাস বয়সী শিশু ঝর্ণাকে চাঁদপুরের মতলব পৌরসভার পূর্ব কলাদি থেকে উদ্ধার করেছেন স্থানীয়রা। এ ঘটনায় ‘সদ্য সন্তানহারা’ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।


    শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে মতলব দক্ষিণ থানা পুলিশ খবর পেয়ে নিখোঁজ শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।


    বৃষ্টির দাবি, প্রায় মাস খানেক আগে তার এক মাস বয়সী সন্তানের মৃত্যু হয়। তাই তিনি লাকসাম থেকে প্রতিবেশীর বাচ্চা চুরি চাঁদপুরে চলে আসেন।


    হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লার গাজীপুর বউ বাজার এলাকার আনোয়ারের ছেলে পারভেজ ও তার স্ত্রী শানু দীর্ঘ বছর ধরে লাকসাম জংশনে বসবাস করছেন। অভিযুক্ত বৃষ্টি ছিলেন তাদের প্রতিবেশী। প্রায় দুই মাস আগে এই পারভেজ-সানুর ঘর আলো করে জন্ম নেয় এক কন্যা শিশু; তার নাম রাখা হয় ঝর্ণা। কিন্তু গত বৃহস্পতিবার তাদের ঘর থেকে চুরি হয় ঝর্ণা। সর্বশেষ শুক্রবার বাচ্চাটিকে চাঁদপুরের মতলব দক্ষিণ এলাকায় বৃষ্টির কাছ থেকে উদ্ধার করে স্থানীয়রা। খবর পেয়ে বৃষ্টিকে আটক করে পুলিশ।



    নিখোঁজ হওয়া শিশু ঝর্ণার বাবা পারভেজ বলেন, আমার দুই মেয়ে ও এক ছেলে। এরমধ্যে নিখোঁজ হওয়া ঝর্ণা সবার ছোট। সে নিখোঁজের পর আমরা তাকে অনেক খোঁজাখুঁজি করি। শেষে পুলিশের সহায়তায় চাঁদপুরে তাকে আমরা খুঁজে পাই।


    অভিযুক্ত বৃষ্টি বলেন, গত ৭ অক্টোবর তার ৩১ দিন বয়সী সন্তানের মৃত্যু হয়। তারপর সানুর বাচ্চাটি নিয়ে আমি চাঁদপুরে চলে আসি।


    মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহাম্মদ জানান, নিখোঁজ শিশুটি বৃষ্টির কাছ থেকে উদ্ধার করে মতলব হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বৃষ্টি ও তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। সে দাবি করছে নিজের সন্তান মারা যাওয়ায় প্রতিবেশীর সন্তান নিয়ে এসেছেন। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।   


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…