এইমাত্র
  • সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিব
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    আরএসএফ হামলার মুখে এল-ফাশর ছাড়ল ৩২৪০ পরিবার

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ১০:১৬ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ১০:১৬ পিএম

    আরএসএফ হামলার মুখে এল-ফাশর ছাড়ল ৩২৪০ পরিবার

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ১০:১৬ পিএম

    র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)- এর হামলার সুদানের উত্তর দারফুরের রাজধানী এল-ফাশর থেকে ৩ হাজার ২৪০টি পরিবার পশ্চিমাঞ্চলের টাওইলা শহরে পালিয়ে গেছে। শনিবার (৮ নভেম্বর) এক স্থানীয় সমন্বয় সংস্থা এ তথ্য জানিয়েছে।

    এক বিবৃতিতে জেনারেল কো-অর্ডিনেশন ফর ডিসপ্লেসড পারসন্স অ্যান্ড রিফিউজিস জানিয়েছে, এই বাস্তুচ্যুত পরিবারগুলোর প্রায় ১৬ হাজার ২০০ মানুষেরখাদ্য, ওষুধ, বিশুদ্ধ পানি, পয়ঃনিষ্কাশন, আশ্রয়সামগ্রী এবং মানসিক সহায়তা প্রয়োজন।

    সংস্থাটি সতর্ক করে বলেছে, বাস্তুচ্যুত বেসামরিকদের অবস্থার অবনতি ও মৌলিক চাহিদার ঘাটতির কারণে ক্রমেই আরও কঠিন পরিস্থিতির মুখে পড়ছে।

    স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা চালানোর পর গত ২৬ অক্টোবর আরএসএফ এল-ফাশর দখল করে নেয়।

    শুক্রবার আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) জানিয়েছে, এল-ফাশর থেকে বাস্তুচ্যুতদের মধ্যে অপুষ্টির ঘটনা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

    আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর হিসাব অনুযায়ী, গত ২৬ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৮১ হাজারের বেশি মানুষ এল-ফাশর ও আশপাশের এলাকা থেকে পালিয়ে গেছে।

    উল্লেখ্য, ২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। এই সংঘাতে ইতোমধ্যে হাজারো মানুষ নিহত হয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ বাসিন্দা।

    সূত্র: আনাদোলু

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…