এইমাত্র
  • ইফতারের সময় কালিয়াকৈরে বিকাশের দোকানে চুরি
  • অনলাইনে ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু
  • চট্টগ্রামে এনসিপির ইফতার মাহফিল ঘিরে বিতর্ক
  • টঙ্গীতে তুরাগ পরিবহনের অবৈধ পার্কিং, মহাসড়কে জনদুর্ভোগ
  • দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
  • মারা গেল গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটতে থাকা সেই শিশুটি
  • ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০
  • হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করলো ইরানের বিপ্লবী গার্ড
  • মধ্যপ্রাচ্যে সংঘাতে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী
  • যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    খাগড়াছড়ি কারাগার থেকে পালালেন ২ আসামি, একজন আটক

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ১১:১৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ১১:১৫ পিএম

    খাগড়াছড়ি কারাগার থেকে পালালেন ২ আসামি, একজন আটক

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ১১:১৫ পিএম

    খাগড়াছড়ি জেলা কারাগারের দেওয়াল টপকে দুই হাজতি আসামি পালিয়ে গেছেন। 


    রবিবার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। একইসঙ্গে পালিয়ে যাওয়া দুই আসামির মধ্যে রাজিব হোসেনকে শহরের টিএনটি গেইট এলাকা থেকে পুনরায় আটক করা হয়। খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা এ তথ্য নিশ্চিত করেন।


    পলাতক শফিকুল ইসলাম জেলা সদরের ইসলামপুর এলাকার বাসিন্দা। দুজনই সদর থানার মামলার আসামি। শফিকুল ইসলাম চুরির মামলার আসামি, আর রাজিব হোসেন দাঙ্গাহাঙ্গামা মামলার আসামি।



    জানা গেছে, কারাগারের ভেতরের এক পাশের দায়িত্বে থাকা প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে দুই আসামি একসঙ্গে দেওয়াল টপকে পালিয়ে যায়। বিষয়টি টের পেয়ে কারা প্রশাসন ও পুলিশ সদস্যরা সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে অভিযান চালায়।


    ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, পালিয়ে যাওয়া দুই আসামির মধ্যে রাজিব হোসেনকে শহরের টিএনটি গেইট এলাকা থেকে পুনরায় আটক করা হয়েছে। তবে অপর আসামি শফিকুল ইসলাম এখনো পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…