এইমাত্র
  • সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
  • পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর
  • প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
  • সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন-ন্যাটোতে হামলা করতে চান না পুতিন
  • অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিব
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    রাজধানী

    রাজধানীতে ড্রাম থেকে উদ্ধার সেই খণ্ডিত লাশের পরিচয় শনাক্ত

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৪০ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৪০ পিএম

    রাজধানীতে ড্রাম থেকে উদ্ধার সেই খণ্ডিত লাশের পরিচয় শনাক্ত

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৪০ পিএম
    সংগৃহীত ছবি

    রাজধানীর জাতীয় ঈদগাহের পাশে ড্রামের ভেতর থেকে উদ্ধার করা খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। নিহতের নাম আশরাফুল হক (৪২)।

    বৃহস্পতিবার (১৩নভেম্বর) রাতে পরিচয় শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।

    তিনি জানান, আঙ্গুলের ছাপের মাধ্যমে খন্ডিত মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। তার নাম আশরাফুল হক (৪২) বাবার নাম মোঃ আব্দুর রশীদ,মায়ের নাম এছরা বেগম। গ্রামোর বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোপালপুর নয়াপাড়া গ্রামে।

    ওসি খালিদ মনসুর জানান, সন্ধ্যার দিকে হাইকোর্ট সংলগ্ন রাস্তা থেকে নীল রংয়ের দু’টি ড্রাম দেখে লোকজন থানায় খবর দেয়। পরে ড্রাম খুলে খন্ডিত মানুষের মরদেহ পাওয়া যায়। মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। দু’টি নীল ড্রামের মধ্যে চাল ছিল এবং কালো পলিথিন দিয়ে মোড়ানো ছিল।

    পুলিশের ধারণা, দু-একদিন আগে হত্যার পর হত্যাকারীরা এখানে ড্রামে করে মরদেহ ফেলে গেছে। খণ্ডিত মরদেহের গালা থেকে পা পর্যন্ত সবকিছুই আলাদা করা। মুখে দাড়ি রয়েছে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…