এইমাত্র
  • যশোরে ফার্মেসি মালিক অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • লোহাগাড়ার আধুনগর সাব-রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
  • ইবিতে ‘ইসলামিক ফাউন্ডেশন কর্নার’ উদ্বোধন
  • দেলদুয়ারে মাটিখেকোদের দৌরাত্ম্য, উর্বরতা হারাচ্ছে কৃষিজমি
  • ঈশ্বরদীতে মাদকের বিরুদ্ধে যুবকের ব্যতিক্রমী উদ্যোগ
  • বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
  • নাগরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে দুই মসজিদে ‘মুর্দা মশারী’ বিতরণ
  • কটিয়াদীতে ফাল্গুনেও ঘন কুয়াশা
  • উখিয়ায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ
  • কুয়েতে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    শেখ হাসিনার ফাঁসির রায় আমাকে আতঙ্কিত করেছে: শশী থারুর

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০১:১৮ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০১:১৮ পিএম

    শেখ হাসিনার ফাঁসির রায় আমাকে আতঙ্কিত করেছে: শশী থারুর

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০১:১৮ পিএম
    সংগৃহীত ছবি

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ে বিশেষভাবে আতঙ্কিত হয়েছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা শশী থারুর। তিনি বলেন, এই রায় খুবই উদ্বেগজনক। আমাকে এই রায় বিশেষভাবে আতঙ্কিত করেছে।


    সোমবার (১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল অনুপস্থিত অবস্থায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করে। গত বছরের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে তিনি ভারতে আশ্রয় নেন।


    শশী থারুর বলেন, আমি দেশের ভেতরে হোক বা বাইরে—মৃত্যুদণ্ডের পক্ষে নই। তাই এই রায় আমাকে আতঙ্কিত করেছে। অন্য দেশের বিচারব্যবস্থা নিয়ে মন্তব্য করা ঠিক নয়, তবে এটি কোনো ইতিবাচক ঘটনা নয় এবং অত্যন্ত উদ্বেগজনক।


    গত বছর জুলাইয়ে গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে হাসিনা ও কামালের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে। বাজেয়াপ্ত এসব সম্পদ জুলাইয়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে।


    বিবিসি জানায়, হাসিনার মৃত্যুদণ্ড ভারতের জন্য জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে। বাংলাদেশ যদি তাকে ফেরত চায়, তবে ভারতকে প্রত্যর্পণে রাজি হওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে। এর আগে ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের পর হাসিনা ভারতে আশ্রয় নেন এবং বাংলাদেশ দুইবার তাকে ফেরত চেয়ে প্রত্যর্পণ অনুরোধ পাঠায়; কিন্তু ভারত সাড়া দেয়নি।


    দেশে ক্ষমতায় থাকা অবস্থায় হাসিনা ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছিলেন। রাজনৈতিকভাবে কংগ্রেস ও অন্যান্য দলও হাসিনাকে ফেরত না পাঠানোর পক্ষে। এই পরিস্থিতি ভারতের জন্য কূটনৈতিকভাবে জটিলতা তৈরি করেছে, যা দুই দেশের সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…