এইমাত্র
  • আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী
  • আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব হয়নি : সিইসি
  • রুমিন ফারহানা ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের চিঠি
  • নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে পারছে না এনসিপি, সরে যাওয়ার ইঙ্গিত
  • প্রতীকীভাবেও কাউকে পুরস্কার প্রদান করা যাবে না: মাচাদোকে নোবেল ফাউন্ডেশন
  • ইন্দোনেশিয়ায় মিলল বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ
  • গাজার ‘বোর্ড অব পিসে’ যোগ দেওয়ার আমন্ত্রণ পেল পাকিস্তান
  • গুলশানে পার্লারকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার
  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত
  • ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৬
  • আজ সোমবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৯ জানুয়ারি, ২০২৬
    জাতীয়

    এভারকেয়ারের কাছে হেলিকপ্টার নামবে, বিভ্রান্ত না হওয়ার পরামর্শ

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০২:২০ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০২:২০ পিএম

    এভারকেয়ারের কাছে হেলিকপ্টার নামবে, বিভ্রান্ত না হওয়ার পরামর্শ

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০২:২০ পিএম
    ছবি: সংগৃহীত

    এভারকেয়ার হাসপাতাল চিকিৎসাধীন খালেদা জিয়া। সেই হাসপাতালের কাছে উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন করবে। বিষয়টি নিয়ে অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছে সরকার। 

    আজ বুধবার (৩ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। 

    পোস্টে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা প্রটোকল অনুযায়ী আগামী ৪ ডিসেম্বর ১২.০০ ঘটিকা (১২টা) ১৬.০০ ঘটিকার (৪টা) মধ্যে এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুইটি উন্মুক্ত মাঠে হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে।

    বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম পরিচালনা করবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে কোনও ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি। অবস্থার অবিনতি হওয়ায় সেখানে তাকে রাখা হয়েছে ‘স্পেশাল কেয়ারে’।

    অন্তর্বর্তী সরকার মঙ্গলবার খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নেয়।এর মধ্য দিয়ে সাবেক এই প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব এসএসএফকে দেওয়ার ব্যবস্থা হয়।

    এরপর মঙ্গলবারই এসএসএফ ও পিজিআর সদস্যরা এভারকেয়ার এলাকার নিরাপত্তার দায়িত্ব নেন।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…