এইমাত্র
  • ইরানের দুটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের
  • ঈদযাত্রায় মঙ্গলবার থেকে রেল ও বাসের অগ্রিম টিকেট
  • এবার মাইক্রোসফটের কার্যালয়ে হামলা করল ইরান
  • ঈদের আগেই ৪৯০৮ মসজিদে ভাতা দেবে সরকার
  • এবার ইরানকে সমর্থন জানাল চীন
  • কাতারের সঙ্গে সংহতি প্রকাশ রাশিয়ার
  • খামেনি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পাকিস্তান, নিহত ২৪
  • তিনদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী
  • কুয়েতে ‌‘ভুল গুলিতে’ তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
  • যুদ্ধের মধ্যে কাতারের নতুন সিদ্ধান্ত, বিপর্যয়ের মুখে ইউরোপের শক্তিধর দেশগুলো
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    রংপুরের তারাগঞ্জে নিয়মবহির্ভূতভাবে সার মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম
    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম

    রংপুরের তারাগঞ্জে নিয়মবহির্ভূতভাবে সার মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম

    রংপুরের তারাগঞ্জ উপজেলার হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের ডাংগীরহাট বাজারে রবিবার (৭ ডিসেম্বর) সার ব্যবস্থাপনা আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএডিসির সার ডিলার মোঃ আশরাফুজ্জামান এর গোডাউন থেকে ১০৭ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। 

    নিয়ম বহির্ভূতভাবে ১০৭ বস্তা টিএসপি সার মজুদ করায় মোঃ আশরাফুজ্জামান, পিতা: ওবায়দুল্লাহ প্রামাণিক, মেনানগর, ডাংগীরহাট, তারাগঞ্জ, রংপুর সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এর  সংশ্লিষ্ট ধারায় ৩০,০০০/- টাকা অর্থদন্ড আরোপ করে আদায় করা হয়। একইসাথে ১০৭ বস্তা সার উপস্থিত কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিতরণ করা হয়।বিক্রিত ১,৪৬,৪৫০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়। 

    একইসাথে কৃত্রিমভাবে সারের সংকট সৃষ্টি করায় মো: শহীদুল ইসলাম, পিতা: মৃত আলহাজ্ব কপিল উদ্দিন, পূর্বকুর্শা মাছুয়াপাড়া, তারাগঞ্জ, রংপুরকে কৃষি বিপণন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ২০,০০০/- টাকা অর্থদন্ড আরোপ করে আদায় করা হয়।

    ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোনাব্বর হোসেন। তিনি বলেন, এ ধরনের র্ভিযান নিয়মিত পরিচালনা করা হবে। অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…