এইমাত্র
  • আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী
  • আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব হয়নি : সিইসি
  • রুমিন ফারহানা ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের চিঠি
  • নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে পারছে না এনসিপি, সরে যাওয়ার ইঙ্গিত
  • প্রতীকীভাবেও কাউকে পুরস্কার প্রদান করা যাবে না: মাচাদোকে নোবেল ফাউন্ডেশন
  • ইন্দোনেশিয়ায় মিলল বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ
  • গাজার ‘বোর্ড অব পিসে’ যোগ দেওয়ার আমন্ত্রণ পেল পাকিস্তান
  • গুলশানে পার্লারকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার
  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত
  • ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৬
  • আজ সোমবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৯ জানুয়ারি, ২০২৬
    ধর্ম ও জীবন

    অমুসলিমের মৃত্যুতে ইন্না লিল্লাহ পড়া যাবে কি?

    ধর্ম ও জীবন ডেস্ক প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩৬ পিএম
    ধর্ম ও জীবন ডেস্ক প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩৬ পিএম

    অমুসলিমের মৃত্যুতে ইন্না লিল্লাহ পড়া যাবে কি?

    ধর্ম ও জীবন ডেস্ক প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩৬ পিএম

    সাধারণত কোনো মুসলিম মারা গেলে আমরা ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ পড়ি। এর অর্থ: ‘নিশ্চয় আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে’। (বিন বায, ফতোয়া নুরুন আলাদ-দারব ৩৭৫ পৃষ্ঠা: ১৪/৩৬৪-৬৫)। এখন প্রশ্ন হলো: অমুসলিমের মৃত্যুতেও ‘ইন্না লিল্লাহ’ বলা যাবে?

    ইসলামে আছে, কোনো অমুসলিমের মৃত্যুতেও ইন্না লিল্লাহ বলতে কোনো অসুবিধা নেই। কেননা, প্রত্যেকেই আল্লাহর নিকট ফিরতে হবে। এ ছাড়া কোনো অমুসলিম প্রতিবেশী মারা গেলে তার জন্য ইসলামে সমবেদনা প্রকাশ করারও অবকাশ আছে। এ ক্ষেত্রে তার পরিবারের অন্যদের সান্ত্বনা দেয়া বা তাদের সহযোগিতা করা যাবে। (তাফসিরে রুহুল মাআনি: ২/২৩ তাফসিরে কুরতুবি: ২/১১৯ ও ১৮/৪০; আহকামুল কোরআন: ৫/৪৫ মুসান্নাফ ইবনে আবি শায়বা: ১৩/৫৬৫ ও ৭/৩৭৮; মুসান্নাফ আবদুর রাজজাক)।

    তবে অমুসলিমের মৃত্যুতে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। মুসলিম উম্মাহর কোনো ফকিহ বা আলেমের এ বিষয়ে ভিন্নমত নেই। (আলমাজমু: ৫/১২০)।

     সহিহ বুখারির বর্ণনায় এসেছে, ‘মহানবী (স.)-এর পাশ দিয়ে একটি লাশ নেয়া হয়েছিল। তখন তিনি দাঁড়িয়ে গেলেন। তাকে বলা হলো, এটা তো এক ইহুদির লাশ। তখন তিনি বলেন, ‘তা কি প্রাণ নয়?’ (বুখারি: ১২৫০)

    উল্লেখ্য, ইন্না লিল্লাহি... শুধু মৃত্যুর খবরে নয়, যেকোনো বিপদ-মসিবতেও পড়া যায়। এটি আল্লাহ তাআলাকে স্মরণ করারও বড় মাধ্যম। পবিত্র কোরআনেই এর উল্লেখ রয়েছে। (সুরা বাকারা: ১৫৬)।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…