এইমাত্র
  • আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী
  • আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব হয়নি : সিইসি
  • রুমিন ফারহানা ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের চিঠি
  • নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে পারছে না এনসিপি, সরে যাওয়ার ইঙ্গিত
  • প্রতীকীভাবেও কাউকে পুরস্কার প্রদান করা যাবে না: মাচাদোকে নোবেল ফাউন্ডেশন
  • ইন্দোনেশিয়ায় মিলল বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ
  • গাজার ‘বোর্ড অব পিসে’ যোগ দেওয়ার আমন্ত্রণ পেল পাকিস্তান
  • গুলশানে পার্লারকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার
  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত
  • ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৬
  • আজ সোমবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৯ জানুয়ারি, ২০২৬
    জাতীয়

    ৭৩ ট্রেনে অভিযান, টিকিটবিহীন ২০৯৩ যাত্রীকে ৪ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ পিএম

    ৭৩ ট্রেনে অভিযান, টিকিটবিহীন ২০৯৩ যাত্রীকে ৪ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ পিএম
    ছবি: সংগৃহীত

    বাংলাদেশ রেলওয়ে একদিনে ৭৩টি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন ২ হাজার ৯৩ জন যাত্রীকে শনাক্ত করেছে। তাদের কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় হয়েছে মোট ৪ লাখ ৬০ হাজার ৫৫০ টাকা।

    আজ সোমবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের ফেসবুক পেজে প্রকাশ করা এক তথ্যে এসব কথা জানানো হয়।

    সেখানে বলা হয়, গতকাল ৭ ডিসেম্বর বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ১০৪ জন টিটিই কাজ করেছেন। তারা ৭৩টি ট্রেনে টিকিট–পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয়েছেন মোট ২ হাজার ৯৩ জনকে।

    অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৩ লাখ ২১ হাজার ৩৮৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে এক লাখ ৩৯ হাজার ১৬৫ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৪ লাখ ৬০ হাজার ৫৫০ টাকা। ওইদিন মোট ৩ হাজার ৩৪৮টি টিকিট যাচাই করা হয়।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…