এইমাত্র
  • ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব
  • আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট
  • ইরানে হামলায় নিহত ১৭৫ শিশুর গণজানাজায় মানুষের ঢল
  • পারিবারিক বিরোধের ‘বলি’ শিশু ইরা মনি!
  • নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত: প্রণয় ভার্মা
  • গণভোটের রায় আদালতে নিলে রাজপথে নামবে জনগণ: নাহিদ ইসলাম
  • ২৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ডিএমপির সাবেক কমিশনারসহ ৫ জনের রায় আজ
  • খামেনিকে সমাহিত করা হবে মাশহাদ শহরে
  • শুরুতেই সব অস্ত্র প্রয়োগ করার ইচ্ছা নেই: ইরান
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    বিনোদন

    আমরা এখন আর একসঙ্গে থাকছি না, বিচ্ছেদের ইঙ্গিত তাহসানের

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৭:০৬ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৭:০৬ পিএম

    আমরা এখন আর একসঙ্গে থাকছি না, বিচ্ছেদের ইঙ্গিত তাহসানের

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৭:০৬ পিএম
    সংগৃহীত ছবি

    গেল বছরের শুরুতে আকস্মিক বিয়ের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান।


    গেল বছরের শুরুতে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ের খবর দিয়েছিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। নতুন জীবন শুরু করার পর ভক্তরা প্রশংসায় ভাসিয়েছিলেন নবদম্পতিকে। কিন্তু বছর ঘুরতেই বিচ্ছেদের খবর এলো মিডিয়ায়।


    জানা যায়, বিয়ের কয়েক মাসের মধ্যেই তাহসান ও রোজা আহমেদের সম্পর্কে টানাপড়েন শুরু হয়। এমনকি গত কয়েক মাস ধরেই তারা আলাদা থাকছেন।


    বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন তাহসান খান নিজেই। তাহসান খান জানান, ‘খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই আমরা আলাদা থাকছি।’

     

    তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম, সে কারণেই বলতে হচ্ছে যে, আমরা এখন একসঙ্গে থাকছি না।’

     

    প্রসঙ্গত, রোজা ইসলাম তাহসানের দ্বিতীয় স্ত্রী। ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে তাকে বিয়ে করেন তাহসান। রোজা পেশাদার মেকআপ আর্টিস্ট। এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে। এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…