এইমাত্র
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • আজ শনিবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

    মোল্লা ফারুক হাসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১১:৪৯ এএম
    মোল্লা ফারুক হাসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১১:৪৯ এএম

    গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

    মোল্লা ফারুক হাসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১১:৪৯ এএম

    বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব কাসেমাবাদ এলাকায় এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত ভ্যানচালকের নাম মঞ্জু বেপারী (৫০)। তিনি পূর্ব কাসেমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ বেপারীর ছেলে।


    স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, যাত্রী নামিয়ে রাতে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন মঞ্জু বেপারী। পথে বাড়ির সন্নিকটে মৃত ইয়াসিন খানের বাড়ি সংলগ্ন একটি নির্জন এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে এবং তার সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।


    মঞ্জু বেপারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. টিপু সুলতান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।


    এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার ও স্বজনরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।


    গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…