এইমাত্র
  • সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের আবেগঘন সাক্ষাৎ
  • একসঙ্গে সংসদে যাচ্ছেন দুই ভাই পিন্টু-টুকু
  • ন্যাটো ৩.০: নেতৃত্ব গ্রহণ করতে চায় ইউরোপ, কোণঠাসা যুক্তরাষ্ট্র
  • নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছেন পাটওয়ারী : মির্জা আব্বাস
  • গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে
  • জামানত হারালেন জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী
  • যেসব দেশে একই পরিবারে সদস্যরা রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন
  • তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন
  • শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    খেলা

    আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০২:৫৭ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০২:৫৭ পিএম

    আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০২:৫৭ পিএম

    টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আছে এক মাসেরও কম সময়। তবে এর মধ্যেই ভারতে গিয়ে টুর্নামেন্ট খেলতে নিজেদের অস্বস্তিবোধের কথা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

    কেন ভারতে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ খেলতে যাওয়া নিয়ে নিরাপত্তা শঙ্কা আছে, সেটা পরিষ্কারভাবে জানিয়েছে বোর্ড। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে দাবি করেছে বিসিবির নতুন দাবিতে আরও একটি নতুন বিষয় যোগ হয়েছে।

    সংবাদমাধ্যমটি বলছে, এনডিটিভি দাবি করেছে, বিসিবি চাইছে টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ভারতে গেলে দলের প্রতিটি সদস্যের জন্য আলাদা নিরাপত্তা নিশ্চয়তা। এতে শুধু খেলোয়াড় নয়, কোচ, সাপোর্ট স্টাফ, কর্মকর্তা—সবাই এর অন্তর্ভুক্ত।

    যদিও আইসিসির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, এখন আর সূচি ও ভেন্যু পরিবর্তন সম্ভব নয়। সম্প্রচারক ও আয়োজকদের প্রস্তুতি অনেক দূর এগিয়ে গেছে।

    তাছাড়া বিসিবির নিকট আইসিসি তাদের পূর্ণ নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেছে এবং বিভিন্ন বিকল্প প্রস্তাব করেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব বিসিবির ওপরই ছেড়ে দিয়েছে। 

     


    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…