এইমাত্র
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি
  • কিশোরগঞ্জে ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ
  • নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষের জয়
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • ঢাকা-৮ আসনে জয় পেলেন বিএনপির মির্জা আব্বাস
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজধানী

    রাজধানীতে চলন্ত মাইক্রোবাসে আগুন

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৮:৫৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৮:৫৫ পিএম

    রাজধানীতে চলন্ত মাইক্রোবাসে আগুন

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৮:৫৫ পিএম
    সংগৃহীত ছবি

    রাজধানীর কাকরাইলে একটি চলন্ত মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটেছে। 


    রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।


    ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. জীবন মিয়া এ তথ্য নিশ্চিত করেন।


    তিনি জানান, কাকরাইলে গাড়িতে আগুনের খবর পেয়ে সন্ধ্যা ৭টা ২ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। ৭টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।


    মাইক্রোবাসের চালক রাজু ইসলাম জানান, কাকরাইল মোড় পার হওয়ার পরে গাড়ির ইঞ্জিন থেকে ধোঁয়া বের হয়। পরে আমি গাড়ি থেকে সবাইকে বের করি এবং নিজে বের হই। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে শুরু করে।


    তিনি আরও বলেন, ইলেকট্রিক শক বা গ্যাস লিকেজ হয়ে আগুন লাগতে পারে। মালিককে জানিয়েছি, তিনি ঘটনাস্থলে আসছেন। মালিকের চার বোনকে নিয়ে নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদপুরের বাসায় যাচ্ছিলাম। মাইক্রোবাসটির বয়স এক বছরও হয়নি বলে জানান তিনি।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…