এইমাত্র
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    খেলা

    কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী

    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৬:০৫ পিএম
    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৬:০৫ পিএম

    কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী

    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৬:০৫ পিএম

    প্রতিপক্ষ যে-ই হোক, কাউকে গোনার টাইম নেই বলে মন্তব্য করেছেন বিপিএল দল সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী। 

    মঙ্গলবার (২০ জানুয়ারি) রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের মধ্যকার কোয়ালিফায়ার ম্যাচ দেখতে এসে এ মন্তব্য করেন তিনি। এ ম্যাচে তার দল সিলেট টাইটান্স শেষ মুহূর্তের নাটকীয়তায় ৩ উইকেটের জয় পায়।  

    এর আগে বিপিএলকে গোনার ‘টাইম নেই’ বলে বিতর্কের জন্ম দেওয়া ফাহিম এবার বলেন, ‘আমাদের অন্যান্য কোনো ধরনের দলকে গোনার টাইম নেই। আমরা সিলেটি, আমরা একলাই একশ’। সিলেটের মানুষের দোয়া, শাহজালালের মাটির মানুষ আমরা, আমরা অনেক আবেগি মানুষ। আমরা সবাই ঐক্যবদ্ধ। এবার কাপ নিয়ে আমরা সিলেটেই যাব। ২৩ তারিখে আপনাদের দাওয়াত।’

    এদিকে সিলেট ফাইনালে উঠলে সমর্থকদের ফ্লাইটে করে মিরপুর স্টেডিয়ামে আনা হবে বলে ঘোষণা দিয়েছিলেন ফাহিম। এ বিষয়ে তিনি জানান, ‘আমরা ইতোমধ্যে ইউএস বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ারের সাথে কথা বলছি। যদি প্রয়োজন হয় ইনশাআল্লাহ ফ্লাইট বুকিং করব। বাস সার্ভিসেও সিলেটবাসীকে নিব।’

    এর আগে বিপিএলের সমালোচনা করা ফাহিম আল চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘বিপিএল ভালোই… সব কিছু ঠিকাছে। ঠিকাছে আরকি! ওদেরকে খুশি করলাম আরকি। কিচ্ছু ঠিক নাই।’


    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…