এইমাত্র
  • পরিবারতন্ত্র ভাঙতে হলে শাপলাকলিকে ভোট দিতে হবে: আসিফ মাহমুদ
  • বাংলাদেশকে বিশ্বকাপে ফেরালে বিশ্বকাপে ভারত–পাকিস্তান মহারণ
  • মুসলিম বিশ্বের শান্তি, স্থিতি ও সমৃদ্ধি কামনা তারেক রহমানের
  • অ্যান্টার্কটিকায় উল্টো বইছে স্রোত, বাড়ছে লবণাক্ততা
  • যৌন নিপীড়কের নথিতে রাজকন্যা, রাজপুত্ররা যে কারণে আলোচনায়
  • এআই দিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা খুঁজবে ভারত
  • ৯ বছর প্রেমের পর বিয়ে, রেশ না কাটতেই ২ মাসের মাথায় স্বামীকে হত্যা
  • পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, জরুরি বৈঠক ডেকেছে আইসিসি
  • ইরান যুদ্ধ নিয়ে ভীত নয়, উদ্বেগ অন্য জায়গায়: আরাগচি
  • ফটিকছড়িতে ভোটকেন্দ্রের নিরাপত্তা সরঞ্জাম চুরি!
  • আজ মঙ্গলবার, ১৯ মাঘ, ১৪৩২ | ৩ ফেব্রুয়ারি, ২০২৬
    বিনোদন

    বিডিআর বিদ্রোহ নিয়ে সিনেমা বানাতে চান রায়হান রাফি

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৪:৪৪ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৪:৪৪ পিএম

    বিডিআর বিদ্রোহ নিয়ে সিনেমা বানাতে চান রায়হান রাফি

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৪:৪৪ পিএম
    ছবি: সংগৃহীত

    সত্য ঘটনা অবলম্বনে সিনেমা ও ওয়েব ফিল্ম নির্মাণের জন্য খ্যাতি রয়েছে পরিচালক রায়হান রাফির। আগেও বেশকিছু বাস্তব ঘটনা অবলম্বনে সিনেমা বানিয়ে হইচই ফেলেছেন গুণি এই নির্মাতা। সবশেষ ওটিটিতে রাফি পরিচালিত ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ মুক্তি পায়। ধারণা করা হয়ে থাকে, এটি সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনা অবলম্বনে নির্মিত। যদিও বিষয়টি কখনোই সরাসরি স্বীকার করেননি তিনি। তবে সিনেমাটি মুক্তি দিতে কম কাঠ-খড় পোড়াতে হয়নি তাকে। প্রথমে ‘অমীমাংসিত’ মুক্তির সময় সেন্সর বোর্ড সিনেমাটিকে নিষিদ্ধ করেছিল। তবে সরকার পরিবর্তনের পর এটি মুক্তির অনুমতি পায়। 

    এবার বহুল আলোচিত বিডিআর বিদ্রোহ নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন রাফি। রাফি জানান, ‘বিডিআর বিদ্রোহ নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন তিনি। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় ঘটে যাওয়া ওই বিদ্রোহে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ মোট ৭৪ জন নিহত হন।’

     রাফি বলেন, ‘আমার খুব ইচ্ছে আছে বিডিআর বিদ্রোহ নিয়ে সিনেমা বানানোর। এতজন সেনাকে হত্যা করা হলো, একের পর এক লাশ বের হলো, গণকবর হলো। ভেতরে কী ঘটনা ঘটেছিল তা এখনো পুরোপুরি জানি না। আরও তথ্য জানা গেলে তখন এটি নিয়ে সিনেমা বানাবো।’

    তিনি আরও বলেন, বিভিন্ন সময় সত্য ঘটনা অবলম্বনে কাজ করতে গিয়ে তাকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। ‘অমীমাংসিত’ মুক্তির সময়ও সেন্সর বোর্ড প্রথমে সিনেমাটিকে নিষিদ্ধ করেছিল। তবে সরকার পরিবর্তনের পর এটি মুক্তি পেয়েছে।

    তিনি বলেন, ‘সাহস থাকলে সত্য ঘটনা অবলম্বনে বারবার কাজ করা যায়। আমার লক্ষ্য হলো, সমাজে একই ধরনের অন্যায় যেন পুনরায় না ঘটে সেই সচেতনতা তৈরি করা।’

    তিনি জানান, সিনেমাটি ৪টি গল্প নিয়ে তৈরি হচ্ছে এবং এই সিনেমার মাধ্যমে প্রথমবার প্রযোজক হিসেবে নাম লেখাচ্ছেন। এটি রোজার ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।

    বর্তমানে রাফি ব্যস্ত তার প্রযোজনা করা নতুন সিনেমা ‘প্রেশার কুকার’ নিয়ে। এ ছাড়া ভৌতিক ঘরানার ‘আন্ধার’ সিনেমার শ্যুটিং শেষ করেছেন। এটিও এ বছর মুক্তি পাওয়ার কথা।

    উল্লেখ্য, বরগুনার আলোচিত রিফাত-মিন্নি হত্যাকাণ্ড অবলম্বনে তিনি তৈরি করেছেন ‘পরাণ’। এরপর গাজীপুরের প্রবাসী দম্পতির হত্যা নিয়ে ‘জানোয়ার’, ঢাকার কদমতলী এলাকায় ট্রিপল মার্ডার নিয়ে ‘ফ্রাইডে’ বানিয়ে আলোচিত হয়েছেন রায়হান রাফি।

    সম্প্রতি তার ওটিটি ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ মুক্তি পেয়েছে। সেটিও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত বলে জানা যায়।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…