এইমাত্র
  • পরিবারতন্ত্র ভাঙতে হলে শাপলাকলিকে ভোট দিতে হবে: আসিফ মাহমুদ
  • বাংলাদেশকে বিশ্বকাপে ফেরালে বিশ্বকাপে ভারত–পাকিস্তান মহারণ
  • মুসলিম বিশ্বের শান্তি, স্থিতি ও সমৃদ্ধি কামনা তারেক রহমানের
  • অ্যান্টার্কটিকায় উল্টো বইছে স্রোত, বাড়ছে লবণাক্ততা
  • যৌন নিপীড়কের নথিতে রাজকন্যা, রাজপুত্ররা যে কারণে আলোচনায়
  • এআই দিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা খুঁজবে ভারত
  • ৯ বছর প্রেমের পর বিয়ে, রেশ না কাটতেই ২ মাসের মাথায় স্বামীকে হত্যা
  • পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, জরুরি বৈঠক ডেকেছে আইসিসি
  • ইরান যুদ্ধ নিয়ে ভীত নয়, উদ্বেগ অন্য জায়গায়: আরাগচি
  • ফটিকছড়িতে ভোটকেন্দ্রের নিরাপত্তা সরঞ্জাম চুরি!
  • আজ মঙ্গলবার, ১৯ মাঘ, ১৪৩২ | ৩ ফেব্রুয়ারি, ২০২৬
    খেলা

    লোপেজের চুক্তির মেয়াদ বাড়াল বার্সেলোনা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১১:৪০ এএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১১:৪০ এএম

    লোপেজের চুক্তির মেয়াদ বাড়াল বার্সেলোনা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১১:৪০ এএম

    ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে স্প্যানিশ মিডফিল্ডার ফার্মিন লোপেজের সঙ্গে আরও দুই বছরের চুক্তি বাড়িয়েছে বার্সেলোনা। নতুন চুক্তি অনুযায়ী ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত কাতালান ক্লাবেই থাকছেন তিনি।

    শুক্রবার (৩০ জানুয়ারি) আনুষ্ঠানিক ঘোষণায় চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করে বার্সেলোনা। 

    এর আগে ২০২৪ সালের অক্টোবরে ফার্মিনের সঙ্গে চুক্তি করেছিল ক্লাবটি, যার মেয়াদ ছিল ২০২৯ সালের জুন পর্যন্ত। স্প্যানিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নতুন চুক্তিতে তাঁর বেতন বৃদ্ধি করা হয়েছে এবং পারফরম্যান্সের ভিত্তিতে বোনাস যুক্ত করা হয়েছে।

    এদিকে সম্প্রতি গুঞ্জন উঠেছিল ইউরোপের কয়েকটি ক্লাবের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন লোপেজ। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি দীর্ঘদিন ধরেই তাঁকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়ে আসছিল বলে জানা গেছে।

    তবে শেষ পর্যন্ত সব গুঞ্জন উড়িয়ে দিয়ে বার্সেলোনাতেই থাকার সিদ্ধানন্ত নিয়েছেন এই মিডফিল্ডার। 

    ২০১৬ সালে রিয়াল বেতিস ছেড়ে মাত্র ১৬ বছর বয়সে বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়ায় যোগ দেন ফার্মিন। সেখানেই তাঁর ফুটবল ক্যারিয়ারের ভিত্তি গড়ে ওঠে। বয়সভিত্তিক দল পেরিয়ে ধীরে ধীরে মূল দলে জায়গা করে নেন তিনি। বর্তমানে বার্সেলোনার মাঝমাঠে নিয়মিত মুখ ফার্মিন।

    চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে ২৬টি ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্যে ১৮ ম্যাচেই ছিলেন শুরুর একাদশে।

    ২০২৫–২৬ মৌসুমে ফার্মিনের পারফরম্যান্স বিশেষভাবে নজর কেড়েছে। এখন পর্যন্ত তিনি গোল ও অ্যাসিস্ট মিলিয়ে অবদান রেখেছেন ২১টিতে—নিজে করেছেন ১০টি গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি। এই মৌসুমে বার্সেলোনার হয়ে তাঁর চেয়ে বেশি গোল অবদান রয়েছে কেবল লামিনে ইয়ামালের।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…