এইমাত্র
  • পরিবারতন্ত্র ভাঙতে হলে শাপলাকলিকে ভোট দিতে হবে: আসিফ মাহমুদ
  • বাংলাদেশকে বিশ্বকাপে ফেরালে বিশ্বকাপে ভারত–পাকিস্তান মহারণ
  • মুসলিম বিশ্বের শান্তি, স্থিতি ও সমৃদ্ধি কামনা তারেক রহমানের
  • অ্যান্টার্কটিকায় উল্টো বইছে স্রোত, বাড়ছে লবণাক্ততা
  • যৌন নিপীড়কের নথিতে রাজকন্যা, রাজপুত্ররা যে কারণে আলোচনায়
  • এআই দিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা খুঁজবে ভারত
  • ৯ বছর প্রেমের পর বিয়ে, রেশ না কাটতেই ২ মাসের মাথায় স্বামীকে হত্যা
  • পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, জরুরি বৈঠক ডেকেছে আইসিসি
  • ইরান যুদ্ধ নিয়ে ভীত নয়, উদ্বেগ অন্য জায়গায়: আরাগচি
  • ফটিকছড়িতে ভোটকেন্দ্রের নিরাপত্তা সরঞ্জাম চুরি!
  • আজ মঙ্গলবার, ১৯ মাঘ, ১৪৩২ | ৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ফুলবাড়ীতে জাতীয় পার্টির সভাপতিসহ তিন জনপ্রতিনিধির বিএনপিতে যোগ

    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৮ পিএম
    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৮ পিএম

    ফুলবাড়ীতে জাতীয় পার্টির সভাপতিসহ তিন জনপ্রতিনিধির বিএনপিতে যোগ

    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৮ পিএম

    কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির পৃথক নির্বাচনী জনসভায় জাতীয় পার্টির উপজেলা সভাপতিসহ তিন জনপ্রতিনিধি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।

    যোগদানকারীরা হলেন—ফুলবাড়ী উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মইনুল ইসলাম, নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আমিনুল হক আমিন এবং চরগোরকমন্ডল ওয়ার্ডের ইউপি সদস্য আয়াজ উদ্দিন।

    দলীয় সূত্রে জানা গেছে, শনিবার (৩১ জানুয়ারি) রাতে ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ ওয়ার্ডে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ধানের শীষের নির্বাচনী জনসভায় অংশ নেন মইনুল ইসলাম। এ সময় তিনি বিএনপির আদর্শের প্রতি আনুগত্য প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন এবং জনসভায় বক্তব্য রাখেন।

    একই রাতে নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত আরেকটি নির্বাচনী জনসভায় ইউপি সদস্য আয়াজ উদ্দিন ও সাবেক ইউপি সদস্য আমিনুল হক আমিন বিএনপিতে যোগ দেন। বিএনপির নেতাকর্মীরা ফুল দিয়ে তাঁদের বরণ করে নেন।

    পৃথক দুটি জনসভায় কুড়িগ্রাম–২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদসহ জেলা বিএনপি, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও নাওডাঙ্গা ইউনিয়নের দুই জনপ্রতিনিধি স্বেচ্ছায় বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দিয়েছেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…