এইমাত্র
  • পরিবারতন্ত্র ভাঙতে হলে শাপলাকলিকে ভোট দিতে হবে: আসিফ মাহমুদ
  • বাংলাদেশকে বিশ্বকাপে ফেরালে বিশ্বকাপে ভারত–পাকিস্তান মহারণ
  • মুসলিম বিশ্বের শান্তি, স্থিতি ও সমৃদ্ধি কামনা তারেক রহমানের
  • অ্যান্টার্কটিকায় উল্টো বইছে স্রোত, বাড়ছে লবণাক্ততা
  • যৌন নিপীড়কের নথিতে রাজকন্যা, রাজপুত্ররা যে কারণে আলোচনায়
  • এআই দিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা খুঁজবে ভারত
  • ৯ বছর প্রেমের পর বিয়ে, রেশ না কাটতেই ২ মাসের মাথায় স্বামীকে হত্যা
  • পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, জরুরি বৈঠক ডেকেছে আইসিসি
  • ইরান যুদ্ধ নিয়ে ভীত নয়, উদ্বেগ অন্য জায়গায়: আরাগচি
  • ফটিকছড়িতে ভোটকেন্দ্রের নিরাপত্তা সরঞ্জাম চুরি!
  • আজ মঙ্গলবার, ১৯ মাঘ, ১৪৩২ | ৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    গৌরীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

    হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১১ পিএম
    হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১১ পিএম

    গৌরীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

    হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১১ পিএম

    ময়মনসিংহের গৌরীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে লামিয়া আক্তার মিম (২১) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে গৌরীপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যালের বাইরে গজন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত লামিয়া গৌরীপুর সরকারি কলেজের মনোবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি উপজেলার গাভীশিমুল গ্রামের সাদিকুল ইসলামের মেয়ে।

    পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর গত বছরের ১৬ সেপ্টেম্বর লামিয়া ও রাকিব (৩০) গোপনে বিয়ে করেন। সম্প্রতি বিষয়টি উভয় পরিবারের মধ্যে জানাজানি হলে রাকিবের পরিবার এই বিয়ে মেনে নিতে অস্বীকৃতি জানায়। এতে মানসিকভাবে ভেঙে পড়েন লামিয়া।

    নিহতের বড় বোন সামান্তা নাজনীন জানান, সম্প্রতি পরিবারের পক্ষ থেকে লামিয়ার বিয়ের জন্য পাত্র খোঁজা হলে সে গোপন বিয়ের বিষয়টি জানায়। পরে বিষয়টি নিয়ে রাকিবের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তার বাবা আবুল কাসেম লামিয়াকে মেনে নিতে স্পষ্টভাবে অস্বীকৃতি জানান। এ সময় রাকিবের পরিবারের পক্ষ থেকে লামিয়ার সঙ্গে খারাপ আচরণ করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

    তিনি আরও জানান, রবিবার রাতে রাকিব লামিয়ার ফোন রিসিভ না করায় সে মানসিকভাবে আরও বিপর্যস্ত হয়ে পড়ে। সোমবার সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা লামিয়াকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পোশাক দেখে মরদেহ শনাক্ত করেন তারা।

    এ বিষয়ে রাকিবের বাবা আবুল কাসেম বিয়ে মেনে না নেওয়ার প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি জানান, ঘটনার পর লামিয়ার পরিবারের সঙ্গে আপোষ-মীমাংসার চেষ্টা চলছে।

    গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে রেলস্টেশনের আউটার সিগন্যালের বাইরে থেকে লামিয়ার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    গৌরীপুর রেলজংশনের স্টেশন মাস্টার সফিকুল ইসলাম জানান, সোমবার সকাল ৬টা ৪২ মিনিটে ময়মনসিংহ থেকে জারিয়াগামী লোকাল ট্রেনটি গৌরীপুর জংশন ছাড়ে। ওই ট্রেনের নিচে পড়ে এক তরুণীর মৃত্যুর খবর তারা পেয়েছেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…