এইমাত্র
  • দেশে কতদিনের জ্বালানি মজুত রয়েছে, জানালেন বিপিসি চেয়ারম্যান
  • ইরানের বিরুদ্ধে আরও বড় হামলার ইঙ্গিত ট্রাম্পের
  • মসজিদুল হারামে মুসল্লিদের জন্য মোবাইল চার্জিং স্টেশন চালু
  • মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায় আসছেন আজ
  • জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল
  • সংঘাত বন্ধের আহ্বান ইইউ প্রধান ও চীনের
  • ইরানের হামলায় বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস
  • ঢাকা থেকে ৪ দিনে ১৩১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
  • বড়াইগ্রামে অগ্নিকাণ্ডে কৃষকের দুই বসতঘর ও গবাদিপশু পুড়ে ছাই
  • ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    অর্থ-বাণিজ্য

    আরেক দফায় স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৩৩২৪ টাকা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩ মার্চ ২০২৬, ১২:২২ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩ মার্চ ২০২৬, ১২:২২ পিএম

    আরেক দফায় স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৩৩২৪ টাকা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩ মার্চ ২০২৬, ১২:২২ পিএম
    ছবি: সংগৃহীত

    দেশের বাজারে স্বর্ণের দাম আরও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকায়।

    স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

    আজ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে দাম বাড়ানোর সিদ্ধান্তটি নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা ১ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

    এর আগে, গতকাল সোমবার (২ মার্চ) সকাল ১০টা থেকে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় ৫ হাজার ৪২৪ টাকা। ২৪ ঘণ্টার ব্যবধানে এখন আবার দাম বাড়ানো হলো।

    এখন ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের ৩ হাজার ৯১ টাকা বাড়িয়ে ২ লাখ ৬৪ হাজার ৭৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ হাজার ৬৮৩ টাকা বাড়িয়ে নতুন দাম দুই লাখ ২৬ হাজার ৯৮১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৫ হাজার ৭৪৯ টাকা দাম নির্ধারণ করা হয়েছে।

    সোমবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৫ হাজার ৪২৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে নতুন দাম ধরা হয় ২ লাখ ৬১ হাজার ৬৮২ টাকা।

    এছাড়া, ১৮ ক্যারেটের ১ ভরি স্বর্ণ ৪ হাজার ৪৯১ টাকা বাড়িয়ে দাম ২ লাখ ২৪ হাজার ২৯৯ টাকা ঠিক করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৩ হাজার ৬৭৪ টাকা বাড়িয়ে দাম ধরা হয় ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকা। মঙ্গলবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামেই স্বর্ণ বিক্রি হয়েছে। 

    এখন স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের ১ ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে সাত হাজার ১৭৩ টাকা। এছাড়া প্রতি ভরি ২১ ক্যারেটের রুপার দাম ৬ হাজার ৮৮২ টাকা, ১৮ ক্যারেটের দাম ৫ হাজার ৮৯০ টাকা ও সনাতন পদ্ধতির দাম ৪ হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…