এইমাত্র
  • প্রাথমিকভাবে ৯টি উপজেলায় চালু হচ্ছে ‘কৃষক কার্ড’
  • সরকারি চাকরিজীবীরা টানা ১২ দিন ছুটি পেতে পারেন যেভাবে
  • ক্যারিয়ার নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানালেন শ্রেয়া ঘোষাল
  • ইরানের নতুন সুপ্রিম লিডারকেও হত্যা করা হবে, ট্রাম্পের হুঙ্কার
  • ইরানে নিহতের সংখ্যা হাজার ছাড়াল
  • পাল্টা আঘাত ছাড়া কোনো পথ খোলা ছিল না: ইরানের প্রেসিডেন্ট
  • এবার ইকুয়েডরে যৌথ সামরিক অভিযান যুক্তরাষ্ট্রের
  • কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন সম্পন্ন
  • পটুয়াখালীতে যুবদল নেতাকে বহিষ্কার
  • দেবীগঞ্জে প্রশাসকের বাগানে ওয়াকওয়ে নির্মাণ নিয়ে সমালোচনা
  • আজ বৃহস্পতিবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    কুয়েতের উপকূলে ড্রোন হামলায় ডুবল তেলবাহী ট্যাংকার

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ০৮:৫৬ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ০৮:৫৬ এএম

    কুয়েতের উপকূলে ড্রোন হামলায় ডুবল তেলবাহী ট্যাংকার

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ০৮:৫৬ এএম

    ইরান থেকে আসা কোনো ড্রোনের আঘাতে কুয়েতের উপকূলে একটি ট্যাংকার জাহাজে বিস্ফোরণ ঘটেছে। এতে জাহাজ ডুবে গেছে এবং সেটির তেল সাগরে ছড়িয়ে পড়েছে।

    বুধবার গভীর রাতে জাহাজটিতে আঘাত হানা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (ইউকেএমটো)।

    “কার্গো জাহাজটি থেকে তেল চুইয়ে সাগরে ছড়িয়ে পড়ছে। এর ফলে পরিবেশগত ক্ষয়ক্ষতি হতে পারে। জাহাজটি  ডুবে গেছে, তবে ক্রুরা সবাই নিরাপদ আছেন।”

    ক্রুদের বরাত দিয়ে ইউকেএমটো জানিয়েছে, ড্রোনের আঘাতে বিস্ফোরণ ঘটেছে জাহাজে।

    প্রসঙ্গত, পারস্য উপসাগরের তীরে অবস্থিত কুয়েতের সঙ্গে সমুদ্র সীমান্ত আছে ইরানের। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মিত্র দেশগুলোর হামলা করছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। কুয়েত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের এই দেশটিতে যুক্তরাষ্ট্রের ৩টি সামরিক ঘাঁটি আছে।


    সূত্র : বিবিসি


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…