এইমাত্র
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • আজ শনিবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    বারহাট্টায় ৯ বছরের শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ০৯:৪৪ পিএম
    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ০৯:৪৪ পিএম

    বারহাট্টায় ৯ বছরের শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ০৯:৪৪ পিএম

    নেত্রকোনার বারহাট্টায় নিজ ঘর থেকে তাহিয়া আক্তার তানজিম ওরফে তুবা (৯) নামের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

    শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বিক্রমশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। পুলিশও প্রাথমিক আলামতে এমন আশঙ্কা প্রকাশ করেছে।

    নিহত তুবা বিক্রমশ্রী গ্রামের মো. রফিকুল ইসলামের মেয়ে।

    পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে তুবা ঘরে একা ভাত খাচ্ছিল। এ সময় তার মা চিনি আক্তার ছাগল আনতে মাঠে যান। বিকেল ৫টার দিকে মাঠ থেকে ফিরে তিনি ঘরের আড়ার সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তুবাকে ঝুলতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    নিহত শিশুর মা চিনি আক্তার কান্নায় ভেঙে পড়ে বলেন, “আমার মেয়ে ঘরে একা ভাত খাচ্ছিল। বিকেলে এসে দেখি সে ঝুলছে। যখন তাকে নামাই, তখন তার পরনের পোশাক এলোমেলো ছিল। আমার অবুঝ শিশুটার সাথে যারা এই জঘন্য কাজ করেছে, আমি তাদের কঠিন বিচার চাই।”

    খবর পেয়ে বারহাট্টা থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। বারহাট্টা থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, “প্রাথমিক আলামত ও পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হচ্ছে শিশুটিকে ঝোলানোর আগে যৌন নির্যাতন বা ধর্ষণ করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। সেই অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

    পুলিশ জানায়, এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে এলাকায় তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…