এইমাত্র
  • হাসপাতাল থেকে দালাল চক্র নির্মূল করা হবে: স্বাস্থ্যসচিব
  • চার সপ্তাহ সময় বেঁধে দেয়া ট্রাম্পই এখন বলছেন ‘যুদ্ধ’ দীর্ঘস্থায়ী হবে
  • উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ ১০ জন দগ্ধ
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • আজ শনিবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    কুমিল্লায় শ্বশুরের ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা পুত্রবধূ

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৪:১১ পিএম
    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৪:১১ পিএম

    কুমিল্লায় শ্বশুরের ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা পুত্রবধূ

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৪:১১ পিএম


    কুমিল্লার চৌদ্দগ্রামে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।


    ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় ভুক্তভোগীর স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে মামলা করেন। মামলার কিছুক্ষণের মধ্যে শ্বশুর ছেরু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।



    অভিযোগে উল্লেখ করা হয়, সাত মাস আগে মোবাইলের মাধ্যমে শ্রীপুর ইউনিয়নের ছেরু মিয়ার প্রবাসী ছেলের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর তার শ্বশুর ছেরু মিয়া শাশুড়ি অসুস্থ বলে ভুক্তভোগীকে বাড়িতে নিয়ে আসে। এরপর গত ৪ মাস আগে ভিকটিমের জামাই ছুটিতে দেশে আসে এবং সংসার করতে থাকে। গত ১৮ মার্চ ভুক্তভোগীর স্বামী তার স্ত্রীকে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে আল্ট্রাসনোগ্রাফি করালে ৭ মাসের অন্তঃসত্ত্বা বলে ডাক্তার মতামত দেয়।



    এরপর স্বামী তার স্ত্রীকে রিপোর্টসহ বাড়িতে নিয়ে ৭ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী জানান, তার শ্বশুর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ঘরে একাধিকবার ধর্ষণ করে এবং ঘটনা কাউকে না বলার জন্য নিষেধ করে। কাউকে বললে মেরে লাশ গুম করার হুমকিও দেয়। ভয়ে ভুক্তভোগী ধর্ষণের ঘটনার বিষয়টি কাউকে বলেনি।



    এদিকে অন্তঃসত্ত্বার বিষয়টি জানার পর ভুক্তভোগীর স্বামী ও তার মা অভিযুক্ত ছেরু মিয়াকে কিছু না বলে উল্টো গত ১৮ মার্চ বিকেলে ভুক্তভোগীকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে গর্ভপাত ঘটানোর জন্য ক্লিনিকে নিতে চায়। কিন্তু ভুক্তভোগী রাজি না হওয়ায় তাকে ঘরে আটকে রাখে। এছাড়াও মেরে ফেলার হুমকি দেয়। আর গর্ভপাত ঘটানো হলে ভুক্তভোগীকে ১০ শতক জমি রেজিস্ট্রি করে দিবে বলে প্রস্তাবও দেয়। কিন্তু ভুক্তভোগী প্রস্তাবে রাজি না হয়ে কৌশলে বিষয়টি তার মাকে অবহিত করে ও আইনের আশ্রয় নেয়।



    ভুক্তভোগীর বাবা বলেন, মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়েছে। বর্তমানে এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছে।


    এদিকে ভুক্তভোগীর স্বামী বলেন, শ্বশুর যে অভিযোগ দিয়েছে, তা সত্য। মানুষ ভুল করতেই পারে। তবে সামাজিকভাবে সালিশ বৈঠকে বসে সমাধান করে আমি আমার স্ত্রীকে নিয়ে সংসার করতে চাই। আমার স্ত্রীকে ফিরে পেতে চাই।


    স্থানীয় ইউপি সদস্য মফিজুর রহমান ও সর্দার জাহাঙ্গীর হোসেন বলেন, শ্বশুরের কর্তৃক পুত্রবধূকে ধর্ষণের ঘটনা শুনেছি। তবে ভুক্তভোগীর স্বামী তাকে গ্রহণ করতে আগ্রহী রয়েছে।


    চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্ত ছেরু মিয়াকে আটক করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…