এইমাত্র
  • ইরানের দুটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের
  • ঈদযাত্রায় মঙ্গলবার থেকে রেল ও বাসের অগ্রিম টিকেট
  • এবার মাইক্রোসফটের কার্যালয়ে হামলা করল ইরান
  • ঈদের আগেই ৪৯০৮ মসজিদে ভাতা দেবে সরকার
  • এবার ইরানকে সমর্থন জানাল চীন
  • কাতারের সঙ্গে সংহতি প্রকাশ রাশিয়ার
  • খামেনি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পাকিস্তান, নিহত ২৪
  • তিনদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী
  • কুয়েতে ‌‘ভুল গুলিতে’ তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
  • যুদ্ধের মধ্যে কাতারের নতুন সিদ্ধান্ত, বিপর্যয়ের মুখে ইউরোপের শক্তিধর দেশগুলো
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    অর্থ-বাণিজ্য

    দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ পিএম

    দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ পিএম

    বিশ্ব বাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ৪৭০ টাকা পর্যন্ত বাড়িয়েছে। ফলে ভালো মানের সোনার ভরি ছাড়িয়েছে দুই লাখ ১৭ হাজার টাকা।

    সোমবার (১৫ ডিসেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে কার্যকর হবে। 

    বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম (পিওর গোল্ড) বাড়ায় বৈশ্বিক বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে।

    নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৭ হাজার ২১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৪৭ হাজার ৯০০ টাকা।

    সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৫৭২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩৬২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮০০ টাকা।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…