এইমাত্র
  • বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • টেকনাফ সীমান্তে থেকে ‘স্থলমাইনের চাপ প্লেট’ উদ্ধার
  • সাপের বাসা ধরা পড়ায় মেঘনার সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তর
  • জল্পনা উড়িয়ে ম্যানচেস্টার সিটিতে মার্ক গেয়ি
  • শেষ বলের নাটকীয়তায় কোয়ালিফায়ারে সিলেট
  • হাদি হত্যা তদন্তে আরো ৫ দিন সময় পেল সিআইডি
  • বরফের চার হাজার ফুট নিচে জঙ্গলের সন্ধান
  • তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    আবহাওয়া

    ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ-ভারত-মিয়ানমার ও বঙ্গোপসাগর

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০২:১২ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০২:১২ পিএম

    ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ-ভারত-মিয়ানমার ও বঙ্গোপসাগর

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০২:১২ পিএম
    ছবি: সংগৃহীত

    মধ্যরাতে বাংলাদেশ-ভারত-মিয়ানমার ও বঙ্গোপসাগরে কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প হয়েছে বাংলাদেশের সিলেটে।

    বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথমবার ভূমিকম্প অনুভূত হয়। এরপর ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট।

    ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য বলছে, প্রথম ভূকম্পনটির মাত্রা ছিল ৩ দশমিক ৫ এবং গভীরতা ছিল ২০ কিলোমিটার। পরেরটির মাত্রা ছিল ৩ দশমিক ৩। এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার। 

    এছাড়া রাত ৩টা ৩৮ মিনিট ৩৬ সেকেন্ডে বঙ্গোপসাগরে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। এর গভীরতা ছিল ১৫ কিলোমিটার। 

    এদিকে, রাত ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে মিয়ানমারে ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের উত্তর মান্দালয় থেকে ৬ কিলোমিটার দূরে। 

    অন্যদিকে, ভারতের মণিপুর রাজ্যের উখরুলে রাত ৪টা ১১ মিনিটে ৩ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়।

     এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…