এইমাত্র
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • টেকনাফ সীমান্তে থেকে ‘স্থলমাইনের চাপ প্লেট’ উদ্ধার
  • সাপের বাসা ধরা পড়ায় মেঘনার সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তর
  • জল্পনা উড়িয়ে ম্যানচেস্টার সিটিতে মার্ক গেয়ি
  • শেষ বলের নাটকীয়তায় কোয়ালিফায়ারে সিলেট
  • হাদি হত্যা তদন্তে আরো ৫ দিন সময় পেল সিআইডি
  • বরফের চার হাজার ফুট নিচে জঙ্গলের সন্ধান
  • তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে স্কটল্যান্ডের সাথে যোগাযোগ করেনি আইসিসি
  • আরও তিন আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    জাতীয়

    ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ পিএম

    ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ পিএম

    ভারত থেকে ৫০ হাজার টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ব্যয় ধরা হয়েছে ২১৪ কোটি ৭০ লাখ ৩৭ হাজার ৬৫০ টাকা।

    সোমবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য দেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

    জানা গেছে, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড থেকে প্যাকেজ-৮-এর আওতায় নন-বাসমতি সিদ্ধ চাল কেনা হবে। প্রতি মেট্রিক টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫১ দশমিক ১১ মার্কিন ডলার।

    এর আগে কয়েক দফায় ভারত ও সিঙ্গাপুর থেকে চাল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। সভায় চাল ছাড়াও এলএনজি ও সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। 

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…