এইমাত্র
  • নেত্রকোণা-৪: আসন লুৎফুজ্জামান বাবর বড় ব্যবধানে বিজয়ী
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি
  • কিশোরগঞ্জে ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ
  • নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষের জয়
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে আ.লীগ নেতা গ্রেপ্তার

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৯ এএম
    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৯ এএম

    ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে আ.লীগ নেতা গ্রেপ্তার

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৯ এএম

    ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সদস্য আল আমিন মোল্লা (৪৩)–কে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। তিনি মাদারীপুর–২ আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এবং রাজৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।


    শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে চিকিৎসার জন্য মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।


    ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, আল আমিন মোল্লা বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন অফিসে এক্সিট সিল দেওয়ার জন্য পাসপোর্ট জমা দিলে ইমিগ্রেশন সার্ভারের স্টপলিস্টে তাঁর নাম পাওয়া যায়। এ কারণে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় জানা যায়, তাঁর বিরুদ্ধে মাদারীপুরের রাজৈর থানায় একটি মামলা রয়েছে।


    গ্রেপ্তার আল আমিন মোল্লা মাদারীপুর সদর উপজেলার পশ্চিম স্বরমঙ্গল গ্রামের বাসিন্দা। তিনি রাজৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম হারুন উর রশীদের ছোট ছেলে। তার বিরুদ্ধে রাজৈর থানায় দায়ের করা মামলার নম্বর ২৪, তারিখ ২৪ নভেম্বর ২০২৪।


    বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মোর্তজা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইমিগ্রেশন সার্ভারের স্টপলিস্টে নাম থাকা এবং তাঁর বিরুদ্ধে মামলা থাকায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’


    বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, ‘ইমিগ্রেশন পুলিশ আল আমিন মোল্লাকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাঁর বিরুদ্ধে রাজৈর থানায় মামলা থাকায় শনিবার রাতেই তাঁকে ওই থানায় পাঠানো হয়েছে।’


    রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আমিনুল ইসলাম বলেন, ‘বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তারের বিষয়টি জানালে আমরা পুলিশ পাঠিয়ে তাকে রাতেই রাজৈর থানায় নিয়ে আসি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…