এইমাত্র
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • শার্শায় প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত নেতা
  • বরিশাল বিশ্ববিদ্যালয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা
  • ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল-চাবি হস্তান্তর
  • ফরিদপুর–১ আসনে ‘ত্রিমুখী’ লড়াই, ব্যবধান গড়ে দিতে পারেন আ.লীগের ভোটাররা
  • পদত্যাগ করলেন ঢাবি ভিসি
  • ভোটের উদ্দেশ্যে বাড়ি ফেরা মানুষের চাপ নেই পাটুরিয়া–দৌলতদিয়া ফেরিঘাটে
  • ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ধানের শীষে ভোট দিয়ে জনগণের সেবার সুযোগ দিন: ডা. জাহিদ

    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১০ পিএম
    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১০ পিএম

    ধানের শীষে ভোট দিয়ে জনগণের সেবার সুযোগ দিন: ডা. জাহিদ

    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১০ পিএম

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে ধানের শীষে ভোট দিয়ে জনগণের পাশে থেকে সেবা করার সুযোগ চেয়েছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। সেই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।


    বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়ন বিএনপির আয়োজনে বাওনা বাজারে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরপর তিনি ওই ইউনিয়নের মনশাপুর, হরিহরপুর ও সাদুড়িয়া বাজারেও নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন।


    আলীহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বুলবুল আহম্মেদের সভাপতিত্বে ডা. জাহিদ হোসেন বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ভোট আপনার অধিকার। কোনো প্রলোভন বা প্রতারণায় কান না দিয়ে সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেবেন। আপনাদের ভোটে বিপুল ব্যবধানে জয়লাভ করলে আমি আজীবন আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগ পাব, ইনশাআল্লাহ।”


    বিএনপির নির্বাচনি অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন—আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে। মা-বোনেরা পাবেন ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য থাকবে বিশেষ কৃষি কার্ড। এই কার্ডের মাধ্যমে কৃষিপণ্য, রাসায়নিক সার ও সেচ সুবিধা নিশ্চিত করা হবে। মনে রাখতে হবে, বিএনপি অগ্রগতি ও উন্নয়নের দল।”


    তিনি আরও বলেন, “হাকিমপুর-হিলি পোর্টসহ এই আসনের চার উপজেলার রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করা হবে। যেহেতু এই এলাকা কৃষিপ্রধান, তাই কৃষকরা যাতে উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং এলাকার উন্নয়নে ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন।”


    পথসভায় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, সহ-সভাপতি মো. শাহিনুর ইসলাম, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন প্রমুখ। 


    এ ছাড়া উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, তাঁতি দল এবং আলীহাট ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…