এইমাত্র
  • গৌরনদীতে শহীদ মিনারে ফুল দিয়ে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের অভিযোগ
  • বরগুনায় জেলের জালে সাড়ে ২২ কেজির কোরাল
  • মোংলা বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে চায় সরকার: নৌপরিবহন মন্ত্রী
  • কুষ্টিয়ায় সিএনজি অটোরিকশা–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
  • দেলদুয়ারে নবনির্বাচিত এমপির মতবিনিময়
  • কিশোরগঞ্জে বাস–সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৪, সড়ক অবরোধ
  • ধর্মীয়-সামাজিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
  • মেঘনায় ইজারার আড়ালে ফুটপাত বাণিজ্য, অপসারণে প্রশ্নের মুখে প্রশাসন
  • চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী
  • পিরোজপুরে ভাষা শহীদদের প্রতি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    টাঙ্গাইল-২ আসনে ধানের শীষের জয়

    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩১ এএম
    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩১ এএম

    টাঙ্গাইল-২ আসনে ধানের শীষের জয়

    তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩১ এএম

    টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।


    রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফলে তিনি পেয়েছেন ১৯৫৫৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা  প্রতীকের প্রার্থী পেয়েছেন ৫৯৮৭৩ ভোট। বিজয়ের ব্যবধান ১৩৫৭১৭ ভোট।


    ভোটের শুরু থেকেই দুই উপজেলার বিভিন্ন কেন্দ্রে ধানের শীষের পক্ষে সমর্থন লক্ষ্য করা যায়। গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় সক্রিয় অংশগ্রহণ করেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। স্থানীয় ভোটারদের একটি বড় অংশ পরিবর্তনের প্রত্যাশায় ভোট দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।


    মোট ভোটার ৪ লাখ ১৮ হাজার ৬০৬ জনের মধ্যে ভোট পড়েছে প্রায় ৬৪ শতাংশ। সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও কোন অভিযোগ বা কোন  ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


    ফলাফল ঘোষণার পর ভূঞাপুর ও গোপালপুরের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের  উচ্ছ্বাস দেখা যায়। নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় আব্দুস সালাম পিন্টু বলেন, “এই বিজয় জনগণের। আমি দল-মত নির্বিশেষে সকলের উন্নয়নে কাজ করবো।”


    উল্লেখ্য, টাঙ্গাইল-২ আসনটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। এবারের ফলাফল স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে বলে মনে করছেন। 



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…