এইমাত্র
  • গৌরনদীতে শহীদ মিনারে ফুল দিয়ে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের অভিযোগ
  • বরগুনায় জেলের জালে সাড়ে ২২ কেজির কোরাল
  • মোংলা বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে চায় সরকার: নৌপরিবহন মন্ত্রী
  • কুষ্টিয়ায় সিএনজি অটোরিকশা–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
  • দেলদুয়ারে নবনির্বাচিত এমপির মতবিনিময়
  • কিশোরগঞ্জে বাস–সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৪, সড়ক অবরোধ
  • ধর্মীয়-সামাজিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
  • মেঘনায় ইজারার আড়ালে ফুটপাত বাণিজ্য, অপসারণে প্রশ্নের মুখে প্রশাসন
  • চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী
  • পিরোজপুরে ভাষা শহীদদের প্রতি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বরগুনায় জেলের জালে সাড়ে ২২ কেজির কোরাল

    মো. মোস্তাফিজ, তালতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৫ পিএম
    মো. মোস্তাফিজ, তালতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৫ পিএম

    বরগুনায় জেলের জালে সাড়ে ২২ কেজির কোরাল

    মো. মোস্তাফিজ, তালতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৫ পিএম

    বরগুনার তালতলীতে বঙ্গোপসাগরের মোহনায় এক জেলের জালে ধরা পড়েছে ২২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ। পরে উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছটি ১৯ হাজার ১২৫ টাকায় বিক্রি করা হয়।


    শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট এলাকার জেলে মান্নান খানের জালে মাছটি ধরা পড়ে।


    জানা যায়, শুক্রবার রাতে ফকিরহাট সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরতে জাল ফেলেন মান্নান খান। শনিবার সকালে জাল তুলতে গিয়ে বড় আকারের কোরাল মাছটি দেখতে পান তিনি। পরে মাছটি তালতলী বাজারে নিয়ে মৎস্য ব্যবসায়ী শহিদুল হক তালুকদারের আড়তে তোলা হয়। সেখানে কেজিপ্রতি ৮৫০ টাকা দরে দর হাঁকা হলে স্থানীয় ব্যবসায়ী মো. বশির মৃধা ১৯ হাজার ১২৫ টাকায় মাছটি কিনে নেন।


    মৎস্য ব্যবসায়ীরা জানান, মাছটির রং কিছুটা সাদাটে হয়ে যাওয়ায় প্রত্যাশিত দাম পাওয়া যায়নি। মাছটি আরও সতেজ থাকলে ৪০ থেকে ৫০ হাজার টাকায় বিক্রি হতে পারত।


    তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, সরকার নির্দিষ্ট সময়ে সাগর ও নদ-নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়ে থাকে। পাশাপাশি অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে অভিযানের ফলে নদীতে মাছের প্রজনন ও বৃদ্ধি বেড়েছে। এরই সুফল হিসেবে বড় আকারের কোরাল ধরা পড়ছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…