এইমাত্র
  • গৌরনদীতে শহীদ মিনারে ফুল দিয়ে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের অভিযোগ
  • বরগুনায় জেলের জালে সাড়ে ২২ কেজির কোরাল
  • মোংলা বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে চায় সরকার: নৌপরিবহন মন্ত্রী
  • কুষ্টিয়ায় সিএনজি অটোরিকশা–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
  • দেলদুয়ারে নবনির্বাচিত এমপির মতবিনিময়
  • কিশোরগঞ্জে বাস–সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৪, সড়ক অবরোধ
  • ধর্মীয়-সামাজিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
  • মেঘনায় ইজারার আড়ালে ফুটপাত বাণিজ্য, অপসারণে প্রশ্নের মুখে প্রশাসন
  • চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী
  • পিরোজপুরে ভাষা শহীদদের প্রতি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    চাঁদপুরে ৪টিতে বিএনপি, ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৭ এএম
    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৭ এএম

    চাঁদপুরে ৪টিতে বিএনপি, ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৭ এএম


    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনের মধ্যে চারটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এবং একটি আসনে স্বতন্ত্র (বিদ্রোহী বিএনপি) প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। দিনভর শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে রাতে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।



    চাঁদপুর-১ (কচুয়া):

    বিএনপির প্রার্থী ড. আ ন ম এহসানুল হক মিলন পেয়েছেন ১,৩৩,১৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী আবু নছর মো. মকবুল আহমেদ পেয়েছেন ৬৭,০৭৭ ভোট।জয়ের ব্যবধান: ৬৬,০৮৫ ভোট।


    চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ):

    বিএনপির প্রার্থী মো. জালাল উদ্দিন পেয়েছেন ১,৭০,৫৮৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজী পেয়েছেন ৫৪,৭৩৩ ভোট। জয়ের ব্যবধান: ১,১৫,৮৫০ ভোট।


    চাঁদপুর-৩ (সদর-হাইমচর): 

    বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক পেয়েছেন ১,৬৪,০১০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর এ্যাড. শাহাজাহান মিয়া পেয়েছেন ৯৬,৮১১ ভোট। জয়ের ব্যবধান: ৬৭,১৯৯ ভোট।


    চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ):

    স্বতন্ত্র (বিদ্রোহী বিএনপি) প্রার্থী মো. আব্দুল হান্নান পেয়েছেন ৭৩,৮৪২ ভোট। বিএনপির প্রার্থী লায়ন মো. হারুনুর রশীদ পেয়েছেন ৬৯,২১৫ ভোট এবং জামায়াতে ইসলামীর প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজি পেয়েছেন ৬৬,৫০৫ ভোট। জয়ের ব্যবধান: ৪,৬২৭ ভোট।


    চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি):

    বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক পেয়েছেন ১,৮১,৯১১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপির প্রার্থী ড. নিয়ামুল বশির পেয়েছেন ৭১,৮৫০ ভোট। জয়ের ব্যবধান: ১,১০,০৬১ ভোট।


    জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনে সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার প্রক্রিয়া চলমান রয়েছে।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…