নওগাঁ-২ আসনে বিএনপির পরাজয়ের খবর শুনে রিয়াজ উদ্দিন নামে বিএনপিভক্ত এক কর্মীর হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। মৃত রিয়াজ উদ্দিন পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বাদলপুর গ্রামের বাসিন্দা।
কৃঞ্চপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপি ও ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে দিন রাত মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন রিয়াজ উদ্দিন।
গতকাল নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর মেনে নিতে পারে নি দলভক্ত রিয়াজ উদ্দিন। সকালে পরাজয়ের খবর শুনেই হার্ট অ্যাটাকে অসুস্থ্য হয়ে পরেন তিনি।
দ্রত তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
এফএস