এইমাত্র
  • গৌরনদীতে শহীদ মিনারে ফুল দিয়ে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের অভিযোগ
  • বরগুনায় জেলের জালে সাড়ে ২২ কেজির কোরাল
  • মোংলা বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে চায় সরকার: নৌপরিবহন মন্ত্রী
  • কুষ্টিয়ায় সিএনজি অটোরিকশা–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
  • দেলদুয়ারে নবনির্বাচিত এমপির মতবিনিময়
  • কিশোরগঞ্জে বাস–সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৪, সড়ক অবরোধ
  • ধর্মীয়-সামাজিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
  • মেঘনায় ইজারার আড়ালে ফুটপাত বাণিজ্য, অপসারণে প্রশ্নের মুখে প্রশাসন
  • চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী
  • পিরোজপুরে ভাষা শহীদদের প্রতি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

    ‘নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে উন্মুখ যুক্তরাষ্ট্র’

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১১ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১১ এএম

    ‘নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে উন্মুখ যুক্তরাষ্ট্র’

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১১ এএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সঙ্গে বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানিয়ে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। 


    শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এসব কথা বলেন।


    বিএনপি ও দলনেতা তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দলটির প্রধান তারেক রহমানের পাশাপাশি বাংলাদেশের জনগণকে অভিনন্দন। ওই অঞ্চলের সমৃদ্ধি ও নিরাপত্তা এগিয়ে নিতে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র উন্মুখ।


    এই বার্তার মাধ্যমে তিনি বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের ইতিবাচক অবস্থানের কথা তুলে ধরেন। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে এই অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

     

    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…