এইমাত্র
  • গৌরনদীতে শহীদ মিনারে ফুল দিয়ে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের অভিযোগ
  • বরগুনায় জেলের জালে সাড়ে ২২ কেজির কোরাল
  • মোংলা বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে চায় সরকার: নৌপরিবহন মন্ত্রী
  • কুষ্টিয়ায় সিএনজি অটোরিকশা–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
  • দেলদুয়ারে নবনির্বাচিত এমপির মতবিনিময়
  • কিশোরগঞ্জে বাস–সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৪, সড়ক অবরোধ
  • ধর্মীয়-সামাজিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
  • মেঘনায় ইজারার আড়ালে ফুটপাত বাণিজ্য, অপসারণে প্রশ্নের মুখে প্রশাসন
  • চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী
  • পিরোজপুরে ভাষা শহীদদের প্রতি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মুন্সিগঞ্জে নির্বাচন-পরবর্তী সংঘর্ষে আহত ৮

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৫ এএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৫ এএম

    মুন্সিগঞ্জে নির্বাচন-পরবর্তী সংঘর্ষে আহত ৮

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৫ এএম

    মুন্সিগঞ্জের শ্রীনগরে নির্বাচন-পরবর্তী বিরোধকে কেন্দ্র করে ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাইকসা গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।


    স্থানীয়রা জানান , জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে ধানের শীষ ও ফুটবল প্রতীকের সমর্থকদের মধ্যে পূর্বের উত্তেজনা থেকে কথাকাটাকাটির ঘটনা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হন। 


    আহতদের মধ্যে ধানের শীষের প্রতীকের প্রার্থী শেখ মো. আব্দুল্লাহর সমর্থক পরশ মেম্বার, স্বপন ও অপু এবং স্বতন্ত্র প্রার্থী মো. মমিন আলীর সমর্থক ওহাব দেওয়ান (৭৫), আলামিন (২৭) ও শুভ মাঝি (২৭) রয়েছেন। স্থানীয়রা জানান, আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।


    খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সেনাবাহিনী ও র‌্যাব সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


    শ্রীনগর থানার ওসি জুয়েল মিয়া বলেন, একপক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে, অন্য পক্ষ এখনো অভিযোগ করেনি। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি পর্যবেক্ষণে এলাকায় টহল জোরদার করা হয়েছে।


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…