এইমাত্র
  • গৌরনদীতে শহীদ মিনারে ফুল দিয়ে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের অভিযোগ
  • বরগুনায় জেলের জালে সাড়ে ২২ কেজির কোরাল
  • মোংলা বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে চায় সরকার: নৌপরিবহন মন্ত্রী
  • কুষ্টিয়ায় সিএনজি অটোরিকশা–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
  • দেলদুয়ারে নবনির্বাচিত এমপির মতবিনিময়
  • কিশোরগঞ্জে বাস–সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৪, সড়ক অবরোধ
  • ধর্মীয়-সামাজিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
  • মেঘনায় ইজারার আড়ালে ফুটপাত বাণিজ্য, অপসারণে প্রশ্নের মুখে প্রশাসন
  • চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী
  • পিরোজপুরে ভাষা শহীদদের প্রতি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    রায়পুরে প্রবাস ফেরত অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০১ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০১ পিএম

    রায়পুরে প্রবাস ফেরত অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০১ পিএম

    লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় প্রবাস ফেরত এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। 


    শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৪ নং সোনাপুর ইউনিয়নের পাটোয়ারী রাস্তার মাথার কাছে একটি বালুর মাঠ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

    ‎নিহত সোহাগ মিঝি (৩০) উপজেলার ৪ নং সোনাপুর ইউনিয়নের লালগাজী মিঝি বাড়ির বাসিন্দা তাজুল ইসলাম মিঝির ছেলে। তিনি কিছুদিন আগে প্রবাস থেকে দেশে ফিরে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

    ‎পরিবারের সদস্যরা জানান, নির্বাচনের দিন রাতে সোহাগ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর শনিবার সকালে স্থানীয়রা বালুর মাঠে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে স্বজনরা এসে মরদেহটি সোহাগের বলে শনাক্ত করেন।

    ‎খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

    ‎এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বজনরা সোহাগের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

    ‎রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…