এইমাত্র
  • গৌরনদীতে শহীদ মিনারে ফুল দিয়ে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের অভিযোগ
  • বরগুনায় জেলের জালে সাড়ে ২২ কেজির কোরাল
  • মোংলা বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে চায় সরকার: নৌপরিবহন মন্ত্রী
  • কুষ্টিয়ায় সিএনজি অটোরিকশা–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
  • দেলদুয়ারে নবনির্বাচিত এমপির মতবিনিময়
  • কিশোরগঞ্জে বাস–সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৪, সড়ক অবরোধ
  • ধর্মীয়-সামাজিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
  • মেঘনায় ইজারার আড়ালে ফুটপাত বাণিজ্য, অপসারণে প্রশ্নের মুখে প্রশাসন
  • চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী
  • পিরোজপুরে ভাষা শহীদদের প্রতি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    রায়পুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন, সভাপতি ফজলুল হক, সম্পাদক হারুন

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৪ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৪ পিএম

    রায়পুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন, সভাপতি ফজলুল হক, সম্পাদক হারুন

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৪ পিএম

    বিপুল উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে লক্ষ্মীপুরের রায়পুর প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে ড. এ কে এম ফজলুল হক (দৈনিক ইনকিলাব) এবং সাধারণ সম্পাদক পদে হারুন রশিদ (দৈনিক আমার সংবাদ) নির্বাচিত হয়েছেন।


    শনিবার (১৪ ফেব্রুয়ারি) পৌর শহরের প্রেসক্লাব কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৪৩ জন সদস্যের মধ্যে ৪০ জন গোপন ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়।


    নির্বাচিত অন্যরা হলেন—সহসভাপতি ওমর ফারুক (আজকের দর্পণ) ও ইমরান হোসেন সজিব হাওলাদার (ভোরের ডাক), যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান (আজকের বাংলা), সাংগঠনিক সম্পাদক এস এম জাকির হোসাইন (সময়ের কণ্ঠস্বর), অর্থ সম্পাদক নুর উদ্দিন জাবেদ (এনপিবি)।


    কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন জয়নাল আবেদিন (জবাবদিহি), জিহাদ ভূঁইয়া (বাণিজ্য প্রতিদিন), জহির হোসেন খান (আলোকিত সকাল) ও খোরশেদ আলম রনি (আজকের বাংলা)।


    নির্বাচন পরিচালনা করেন অ্যাডভোকেট কামাল উদ্দিন, অধ্যক্ষ নিজামউদ্দিন ও মিজানুর রহমান মোল্লা। এ সময় রায়পুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শংকর মজুমদার এবং রায়পুর রিপোর্টার্স ইউনিটির সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।


    নবনির্বাচিত নেতারা রায়পুর প্রেসক্লাবকে আরও গতিশীল ও পেশাদার সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…