এইমাত্র
  • গৌরনদীতে শহীদ মিনারে ফুল দিয়ে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের অভিযোগ
  • বরগুনায় জেলের জালে সাড়ে ২২ কেজির কোরাল
  • মোংলা বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে চায় সরকার: নৌপরিবহন মন্ত্রী
  • কুষ্টিয়ায় সিএনজি অটোরিকশা–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
  • দেলদুয়ারে নবনির্বাচিত এমপির মতবিনিময়
  • কিশোরগঞ্জে বাস–সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৪, সড়ক অবরোধ
  • ধর্মীয়-সামাজিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
  • মেঘনায় ইজারার আড়ালে ফুটপাত বাণিজ্য, অপসারণে প্রশ্নের মুখে প্রশাসন
  • চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী
  • পিরোজপুরে ভাষা শহীদদের প্রতি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মুন্সিগঞ্জে সিএনজি–বাইক সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত ১

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৬ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৬ পিএম

    মুন্সিগঞ্জে সিএনজি–বাইক সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত ১

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৬ পিএম

    মুন্সিগঞ্জ সদরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাসেল কবির (৪২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।


    রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের নাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


    নিহত রাসেল কবির নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার শাহী মহল্লা এলাকার বাসিন্দা। তিনি একটি চা–পানের দোকান পরিচালনা করতেন। পাশাপাশি মুন্সিগঞ্জের আলদির মাঠ এলাকা থেকে মালামাল সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রি করতেন বলে পরিবার সূত্রে জানা গেছে।


    দুর্ঘটনায় গুরুতর আহত নাজমুল হাসানকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।


    মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, ‘সকালে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন ঘটনাস্থলেই নিহত হন। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’


    তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…