এইমাত্র
  • গৌরনদীতে শহীদ মিনারে ফুল দিয়ে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের অভিযোগ
  • বরগুনায় জেলের জালে সাড়ে ২২ কেজির কোরাল
  • মোংলা বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে চায় সরকার: নৌপরিবহন মন্ত্রী
  • কুষ্টিয়ায় সিএনজি অটোরিকশা–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
  • দেলদুয়ারে নবনির্বাচিত এমপির মতবিনিময়
  • কিশোরগঞ্জে বাস–সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৪, সড়ক অবরোধ
  • ধর্মীয়-সামাজিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
  • মেঘনায় ইজারার আড়ালে ফুটপাত বাণিজ্য, অপসারণে প্রশ্নের মুখে প্রশাসন
  • চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী
  • পিরোজপুরে ভাষা শহীদদের প্রতি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ওসমান হাদির মরদেহ সরানোর দাবি জানিয়ে আ.লীগ নেতার পোস্ট ঘিরে ক্ষোভ

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৭ পিএম
    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৭ পিএম

    ওসমান হাদির মরদেহ সরানোর দাবি জানিয়ে আ.লীগ নেতার পোস্ট ঘিরে ক্ষোভ

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৭ পিএম

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন ফরিদপুরের এক আওয়ামী লীগ নেতা। বিষয়টি নিয়ে জেলাজুড়ে সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।


    রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তরবিষয়ক সম্পাদক মতিউর রহমান শিপলু তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি পোস্ট দেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের বারইপাড়া গ্রামের বাসিন্দা।


    পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সমালোচনার মুখে পড়ার কিছুক্ষণ পর তিনি পোস্টটি মুছে ফেলেন।


    এ বিষয়ে জানতে চাইলে মতিউর রহমান শিপলু পোস্ট দেওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, “আমি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম। পরে মনে হয়েছে এটি করা ঠিক হয়নি। তাই ডিলিট করে দিয়েছি। এর বেশি কিছু বলতে চাই না।”


    শরীফ ওসমান হাদিকে নিয়ে এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ফরিদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ বলেন, “ওসমান হাদি শুধু একজন ব্যক্তি নন। তাকে নিয়ে এমন মন্তব্য এবং মরদেহ সরিয়ে নেওয়ার দাবি জানানো অনভিপ্রেত ও আপত্তিকর। আমরা এ ধরনের বক্তব্যের নিন্দা জানাই।”

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…