এইমাত্র
  • গৌরনদীতে শহীদ মিনারে ফুল দিয়ে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের অভিযোগ
  • বরগুনায় জেলের জালে সাড়ে ২২ কেজির কোরাল
  • মোংলা বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে চায় সরকার: নৌপরিবহন মন্ত্রী
  • কুষ্টিয়ায় সিএনজি অটোরিকশা–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
  • দেলদুয়ারে নবনির্বাচিত এমপির মতবিনিময়
  • কিশোরগঞ্জে বাস–সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৪, সড়ক অবরোধ
  • ধর্মীয়-সামাজিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
  • মেঘনায় ইজারার আড়ালে ফুটপাত বাণিজ্য, অপসারণে প্রশ্নের মুখে প্রশাসন
  • চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী
  • পিরোজপুরে ভাষা শহীদদের প্রতি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪১ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪১ এএম

    নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪১ এএম

    বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নব-নির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী শ্রী বালা নন্দা শর্মা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাত ১০টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। 


    এ সময় বিমানবন্দরে মন্ত্রী এবং তার প্রতিনিধিদলকে স্বাগত জানান রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নজরুল ইসলাম।


    এর আগে গত শুক্রবার নেপালের প্রধানমন্ত্রী সুশিলা কার্কি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে তার নির্বাচনি জয়ে অভিনন্দন জানিয়েছিলেন।


    অভিনন্দন বার্তায় তিনি বলেছিলেন, ‘বাংলাদেশে ১৩তম সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন। বিশেষভাবে তারেক রহমানকে বিএনপি নেতৃত্বে অসাধারণ জয় পাওয়ায় শুভেচ্ছা জানাই।’


    প্রধানমন্ত্রী যোগ করেন, ‘আমি আশা করি আমরা ঘনিষ্ঠভাবে কাজ করে প্রতিবেশীসুলভ সম্পর্ক আরও দৃঢ় করব এবং উভয় পক্ষের স্বার্থে সহযোগিতা জোরদার করব।’ 


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…