এইমাত্র
  • গৌরনদীতে শহীদ মিনারে ফুল দিয়ে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের অভিযোগ
  • বরগুনায় জেলের জালে সাড়ে ২২ কেজির কোরাল
  • মোংলা বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে চায় সরকার: নৌপরিবহন মন্ত্রী
  • কুষ্টিয়ায় সিএনজি অটোরিকশা–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
  • দেলদুয়ারে নবনির্বাচিত এমপির মতবিনিময়
  • কিশোরগঞ্জে বাস–সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৪, সড়ক অবরোধ
  • ধর্মীয়-সামাজিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
  • মেঘনায় ইজারার আড়ালে ফুটপাত বাণিজ্য, অপসারণে প্রশ্নের মুখে প্রশাসন
  • চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী
  • পিরোজপুরে ভাষা শহীদদের প্রতি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    সুরা আন নাহলের আয়াত তেলাওয়াত দিয়ে শপথগ্রহণ শুরু

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৮ এএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৮ এএম

    সুরা আন নাহলের আয়াত তেলাওয়াত দিয়ে শপথগ্রহণ শুরু

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৮ এএম
    ছবি: সংগৃহীত

    ত্রয়োদশ জাতীয় সংসনের কার্যক্রম প্রায় শুরু হওয়ার দ্বারপ্রান্তে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের আজ শপথগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠিত হচ্ছে।

    আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে শপথপাঠ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়।

    সেখানে তেলাওয়াত করা হয় পবিত্র আল কুরআনের সুরা আন নাহলের ৯১ নম্বর আয়াতটি।

    وَ اَوۡفُوۡا بِعَهۡدِ اللّٰهِ اِذَا عٰهَدۡتُّمۡ وَ لَا تَنۡقُضُوا الۡاَیۡمَانَ بَعۡدَ تَوۡكِیۡدِهَا وَ قَدۡ جَعَلۡتُمُ اللّٰهَ عَلَیۡكُمۡ كَفِیۡلًا ؕ اِنَّ اللّٰهَ یَعۡلَمُ مَا تَفۡعَلُوۡنَ

    অর্থ: আর তোমরা আল্লাহ্‌র অঙ্গীকার পূর্ণ কর যখন পরস্পর অঙ্গীকার কর এবং তোমরা আল্লাহ্‌কে তোমাদের জামিন করে শপথ দৃঢ় করার পর তা ভঙ্গ করো না। নিশ্চয় আল্লাহ্‌ জানেন যা তোমরা কর। 

    আয়াত থেকে বুঝা গেল যে, কোন ব্যাপারে শপথ করার পর তা রক্ষা করা জরুরী। কিন্তু যদি কেউ কোন কাজ করবে না বলে অথচ কাজটি হালাল ও ভাল। তখন কাজটি করা সুন্নাত, আর তার উচিত শপথের কাফফারা দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “আমি আল্লাহর শপথ করে বলছি, আল্লাহ চাহে তো যখনই এমন কোন কাজের শপথ করি তারপর এর বিপরীতে এর চেয়ে ভাল দেখি তখনই আমি ভাল কাজটি করি এবং শপথের কাফফারা দেই।” [বুখারী: ৬৬২১; মুসলিম: ১৬৪৯]

    এই আয়াত তেলাওয়াতের মধ্য দিয়ে ২৯৭ জন সংসদ সদস্যের শপথপাঠ শুরু হয়। এদিকে বিকাল চারটার দিকে শুরু হবে মন্ত্রীসভার সদস্যদের শপথগ্রহণ।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…