এইমাত্র
  • গৌরনদীতে শহীদ মিনারে ফুল দিয়ে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের অভিযোগ
  • বরগুনায় জেলের জালে সাড়ে ২২ কেজির কোরাল
  • মোংলা বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে চায় সরকার: নৌপরিবহন মন্ত্রী
  • কুষ্টিয়ায় সিএনজি অটোরিকশা–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
  • দেলদুয়ারে নবনির্বাচিত এমপির মতবিনিময়
  • কিশোরগঞ্জে বাস–সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৪, সড়ক অবরোধ
  • ধর্মীয়-সামাজিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
  • মেঘনায় ইজারার আড়ালে ফুটপাত বাণিজ্য, অপসারণে প্রশ্নের মুখে প্রশাসন
  • চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী
  • পিরোজপুরে ভাষা শহীদদের প্রতি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কুমিল্লায় প্রবাসীর স্ত্রীসহ দুই শিশুকে কুপিয়ে হত্যা

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০১ পিএম
    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০১ পিএম

    কুমিল্লায় প্রবাসীর স্ত্রীসহ দুই শিশুকে কুপিয়ে হত্যা

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০১ পিএম


    কুমিল্লার হোমনায় প্রবাসীর স্ত্রীসহ দুই শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 


    সোমবার (১৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার ঘারমোড়া ইউনিয়নের উত্তর মনিপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকালে গিয়ে লাশ উদ্ধার করে হোমনা থানা পুলিশ। 


    নিহতরা হলেন, মনিপুর গ্রামের বাসিন্দা ও প্রবাসী জহিরুল হোসেনের স্ত্রী সুখি আক্তার, তাদের চার বছর বয়সী ছেলে হোসাইন এবং সুখি আক্তারের দেবর সত্তার হোসেনের ছয় বছর বয়সী ছেলে জুবায়ের। 


    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে তিনজনকে নির্মমভাবে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে। ভোরে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে।


    এ বিষয়ে হোমনা থানার ওসি (তদন্ত) দীনেশ দাশগুপ্ত জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাদের হত্যা করা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।


    হোমনা থানার অফিসার ইনচার্জ মোর্শেদুল আলম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। আলামত সংগ্রহ করা হচ্ছে এবং বিস্তারিত তথ্য যাচাই শেষে পরবর্তীতে জানানো হবে।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…